1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

সংবাদ সম্মেলনে অভিযোগ পৈত্রিক জমি দখলের চেষ্টা ও নেশার ঘোরে চিহ্নিত সন্ত্রাসীরা আমার শরীরটা খুবলে খেয়ে ফেলতে চায়

  • রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি :

যশোর শার্শা উপজেলার বাগআঁচড়ায় এক কলেজ পড়ুয়া ছাত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন, যৌন হয়রানি, পৈতৃক জমি দখলের চেষ্টা এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। এসব ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী কলেজছাত্রী কাজল রেখা। ১ নভেম্বর রোববার প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ তুলে ধরেন তিনি।

এ সময় তার মা মাজেদা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে শার্শা উপজেলার বাগআঁচড়া এলাকার ইমন হোসেন (২৬), আলী আহমদ (৫৫) ও মো. আবু হোসেনকে অভিযুক্ত করা হয়। সংবাদ সম্মেলনে তিনি বলেন, অভিযুক্তরা নেশার ঘোরে তার শরীরটা খুবলে খেয়ে ফেলতে চায়।

সংবাদ সম্মেলনে কাজল রেখা আরো উল্লেখ করেন, তিনি শার্শা উপজেলার বাগআঁচড়া গ্রামের মৃত জালাল হোসেনের মেয়ে। বাবার মৃত্যুর পর থেকেই নানা প্রতিকূলতার মধ্যে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। এর মধ্যে স্থানীয় কয়েকজন ব্যক্তির নির্যাতন ও হুমকির কারণে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

তিনি অভিযোগ করেন, স্থানীয় একটি মাদকসেবী চক্রের কয়েকজন সদস্য দীর্ঘদিন ধরে তাকে উত্ত্যক্ত, শারীরিক ও মানসিক নির্যাতন এবং যৌন হয়রানি করে আসছেন। পাশাপাশি তাদের পৈতৃক জমি দখলের চেষ্টা এবং বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে পরিবারটিকে গ্রামছাড়া করার ষড়যন্ত্র চলছে বলেও দাবি করেন তিনি।

লিখিত বক্তব্যে উল্লেখ করেন, গত ২৮ অক্টোবর সকাল সাড়ে ১০টার দিকে বাজারে যাওয়ার পথে আলী আহমদের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি তার পথরোধ করেন। এ সময় তাকে জোরপূর্বক আটকে রেখে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। একই সঙ্গে ইমন হোসেনের বিরুদ্ধেও বিভিন্ন সময়ে উত্ত্যক্ত ও শারীরিক নির্যাতনের অভিযোগ তোলেন।

কাজল রেখা আরো বলেন, এসব ঘটনার বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করেছেন। সর্বশেষ গত ২৮ অক্টোবর ইমন হোসেনকে প্রধান অভিযুক্ত করে শার্শা থানায় লিখিত অভিযোগ দেন। তবে এখনো কার্যকর কোনো প্রতিকার পাননি বলে তিনি দাবি করেন।

উল্টো অভিযুক্তদের হুমকি ও হয়রানির কারণে পরিবারের নিরাপত্তাহীনতা আরও বেড়েছে বলে অভিযোগ করেন তিনি। তিনি বলেন, বাবাহীন পরিবারের অসহায়ত্বের সুযোগ নিয়ে কেউ যেন তাদের জীবন ও ভবিষ্যৎ নষ্ট করতে না পারে। এ জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেন তিনি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews