1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

সামাজিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে মাদক কে না বলুন .. .. এমপি গোলাম রসুল

  • রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

যশোরের বাঘারপাড়া উপজেলার দরাজহাট ইউনিয়নের পাইকপাড়া গ্রামবাসীর উদ্যোগে মাদক প্রতিরোধ, সামাজিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠার লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় পাইকপাড়া স্কুল মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮৮, যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক মোঃ গোলাম রছুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউর রহমান, দরাজহাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা ফুলমিয়া এবং ইউপি সদস্য মোঃ আবু নাছের।

সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মোঃ বাবর আলী বিশ্বাস।আলোচনা সভায় বক্তারা মাদকের ভয়াবহ সামাজিক প্রভাব, যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা, অপরাধ প্রতিরোধ এবং এলাকায় সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মোঃ গোলাম রছুল মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, সমাজ ও জনপ্রতিনিধিদের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্ব দেন। তিনি এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সামাজিক অপরাধ প্রতিরোধে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

তিনি আরও বলেন, মাদক ও সামাজিক অপরাধমুক্ত পরিবেশ গড়ে তুলতে তরুণ প্রজন্মকে শিক্ষা, খেলাধুলা, সংস্কৃতি ও ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে।

পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি ও গ্রামবাসীর পারস্পরিক সহযোগিতা জোরদার করতে হবে।আলোচনা সভায় মাদকমুক্ত, নিরাপদ, শান্তিপূর্ণ ও সাম্প্রদায়িক সম্প্রীতিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews