1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ছাঁটাইয়ের অনুমতি, কাটা হলো মোটা ডাল! বাঘারপাড়া কলেজে মানববন্ধন

  • রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

যশোরের বাঘারপাড়া ডিগ্রি মহাবিদ্যালয় ক্যাম্পাসে ডাল ছাঁটাইয়ের নামে ১৬টি মেহগনি গাছের মোটা মোটা ডাল কেটে ফেলার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় সচেতন মহলের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার প্রতিবাদে রোববার (১ নভেম্বর) সকালে কলেজ ক্যাম্পাসে মানববন্ধন করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা।

এদিকে অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন।স্থানীয়দের অভিযোগ, কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে গাছের ঝুঁকিপূর্ণ ও ছোট ডালপালা ছাঁটাইয়ের অনুমতি নেওয়া হলেও বাস্তবে ১৬টি মেহগনি গাছের বড় ও মোটা ডাল কেটে ফেলা হয়েছে।

কাটা ডালগুলোর আকার দেখে সেগুলোকে সাধারণ ডাল ছাঁটাই না বলে কাঠের লগ তৈরির মতো মনে হচ্ছে বলে দাবি তাঁদের।জানা গেছে, গত শনিবার (৩১ অক্টোবর) সকাল ৭টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চারজন শ্রমিক কলেজ ক্যাম্পাসে গাছের ডাল কাটার কাজ করেন।

সরেজমিনে দেখা যায়, কলেজের মূল ভবনের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা প্রায় ২৫টি বড় মেহগনি গাছের মধ্যে কয়েকটির মোটা ডাল কাটা হয়েছে। দীর্ঘদিন ধরে গাছগুলো কলেজ ক্যাম্পাসের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি শিক্ষার্থীদের ছায়া দিয়ে আসছিল। কিন্তু মোটা ডাল কেটে ফেলায় গাছগুলোর স্বাভাবিক বৃদ্ধি ও সৌন্দর্য ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ রক্ষা করা সবার দায়িত্ব। ভবন কিংবা খেলার মাঠের নিরাপত্তার প্রয়োজনে ঝুঁকিপূর্ণ ডাল ছাঁটাই করা যেতে পারে। কিন্তু সেই অজুহাতে গাছের বড় বড় ডাল কেটে ফেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তাঁদের অভিযোগ, অনুমতির সীমা অতিক্রম করে ডাল কাটার ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। একই সঙ্গে কাটা কাঠ কোথায় রাখা হয়েছে এবং এ বিষয়ে কোনো আর্থিক লেনদেন হয়েছে কি না, সেটিও তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা। তবে কাঠ বিক্রি বা আর্থিক অনিয়মের অভিযোগের বিষয়ে এখনো কোনো প্রমাণ পাওয়া যায়নি।

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ আব্দুল মতিন বলেন, গাছের ডাল কাটার বিষয়ে কলেজের রেজুলেশন করা হয়েছে। কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমতি নিয়েই ডাল কাটার কাজ শুরু করা হয়েছে। গাছের ডালপালার কারণে কলেজ মাঠে খেলাধুলার উপযুক্ত পরিবেশ ছিল না।

সরকারের নির্দেশনা অনুযায়ী প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলা চালু রাখার লক্ষ্যেই গাছের ডালপালা ছাঁটাই ও মাঠ সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভুপালী সরকার বলেন, গাছের ডালপালা কাটার অনুমতি দেওয়া হয়েছিল।

তবে ছোট ছোট ডাল কাটার কথা ছিল, কোনো গাছ কাটার অনুমতি দেওয়া হয়নি। এ ঘটনায় অভিযোগ পাওয়ার পরপরই তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এখন তদন্ত কমিটির প্রতিবেদনের অপেক্ষায় রয়েছেন স্থানীয়রা। তাঁদের দাবি, অনুমতির বাইরে গাছের মোটা ডাল কাটা হয়ে থাকলে এর সঙ্গে জড়িতদের জবাবদিহির আওতায় আনতে হবে। পাশাপাশি কলেজ ক্যাম্পাসের সবুজ পরিবেশ ও গাছপালা সংরক্ষণে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews