1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যবিপ্রবিতে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড অনুষ্ঠিত সাত কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণ, সেরা ১০ জনকে সম্মাননা

  • রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

যশোর অফিস :

বর্ণাঢ্য শোভাযাত্রা, জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন ও শপথ পাঠসহ নানা আয়োজনের মধ্য দিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড ২০২৭ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) সকালে বাংলাদেশ রসায়ন সমিতির উদ্যোগে এবং যবিপ্রবির রসায়ন বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর।

জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের সামনে গিয়ে শেষ হয়।

সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে সাতটি কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে অলিম্পিয়াড প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতা শেষে সেরা ১০ শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, ডিজিটাল আসক্তি বর্তমানে মারাত্মক ব্যাধিতে পরিণত হয়েছে। শিক্ষার্থীদের মোবাইলের নেশা ছেড়ে পড়াশোনায় মনোযোগী হতে হবে। বড় স্বপ্ন দেখতে হবে। আত্মবিশ্বাস ও পরিশ্রম থাকলে শিক্ষার্থীদের মধ্য থেকেই একদিন নোবেল বিজয়ী তৈরি হওয়া সম্ভব।

তিনি আরও বলেন, অলিম্পিয়াডে জয়-পরাজয় বড় বিষয় নয়, বরং জানার আগ্রহ নিয়ে অংশগ্রহণ করাই মূল বিষয়। রসায়নকে ভালোবেসে আনন্দের সঙ্গে পড়াশোনা করে দক্ষ রসায়নবিদ ও সুনাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান বলেন, কেমিস্ট্রি অলিম্পিয়াডের মূল উদ্দেশ্য হলো পাঠ্যবইয়ের জটিল বিষয়গুলো শিক্ষার্থীদের সামনে সহজ ও আনন্দদায়কভাবে তুলে ধরা।

তিনি আশা প্রকাশ করেন, অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকেই ভবিষ্যতে বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব ও নোবেলজয়ী বিজ্ঞানী তৈরি হবে।
অনুষ্ঠানে রসায়ন বিভাগের চেয়ারম্যান ড. কে এম আনিস-উল-হকের সভাপতিত্বে বক্তব্য দেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ হাফিজ উদ্দিন। এ সময় রসায়ন বিভাগের শিক্ষক, বিভিন্ন কলেজের শিক্ষক ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews