1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

সংসদে ৭ দফার দাবি আদায় না হলে ১১ দল একদফা দিতে বাধ্য হবে- যশোরের পথসভায় ডাঃ শফিকুর রহমান

  • রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

যশোর অফিস :

সংসদে সমস্যার সমাধান না হলে আজকের সাত দফা শেষ পর্যন্ত এক দফায় রূপান্তরিত হবে। সরকারকে আমরা সেইটুকু সময় দিতে চাই। আমরা সংসদে বসেই গণ ভোটের গণরায় ও জুলাই হত্যাকান্ডের দ্রুত বিচার কার্যক্রম সম্পন্নসহ ৭ দফা দাবির সমাধান করতে চাই। কিন্তু তা নাহলে আবারও দেশের জনগণকে সাথে নিয়ে গণ বিপ্লবের ডাক দেওয়া হবে। প্রয়োজনে সরকার পতনের একদফার আন্দোলনের ডাক দিতে আমাদের বাধ্য করবেন না।

শনিবার সন্ধ্যায় লংমার্চ পূর্বক যশোরের মুড়লী মোড়ের পথসভায় জামায়াতের আমির ডাঃ শফিকুর রহমান। এই পথ সভায় জামায়াতের সেক্রেটারী জেনারেল মিয়া অধ্যাপক গোলাম পরওয়ার, হাসনাত আবদুল্লাহ এমপি,এনসিপির যুগ্ম সদস্য সচিব সাঈদ মোস্তাফিজ, মুস্তাফিজুর রহমান ইরান, প্রকৌশলী রাশেদ প্রধান, এলডিপির বিল্লাল হোসেন নিয়াজী, বিডিপির চেয়ারম্যান আনোয়ার হোসেন চান, মুফতি শরাফত হোসেন,
নের্তৃবৃন্দ এসব কথা বলেন।

প্রায় ৩০ হাজার মানুষের উপস্থিতিতে এই পথসভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এমপি ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ, এমপি মাওলানা মোক্তার আলী, এমপি মাওলানা আজিজুর রহমান, এমপি এ্যাড. এনামুল হক, ডাকসুর ভিপি সাদিক কায়েম,জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যক্ষ আবু জাফর,চাকসুর ভিপি ইব্রাহিম রনি, ডাকসুর জিএস এস এম ফরহাদ, এনসিপির জেলা সাংগঠনিক সম্পাদক সালমা আক্তার আশাসহ ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ।
লংমার্চের এই পথ সভা শেষ পর্যন্ত জনসভায় রুপান্তরিত হয়।

যশোরের পথসভা শেষে জামায়াতে আমিরের নেতৃতাবে লংমার্চের গাড়ীবহর শহরের মণিহার, বারান্দীপাড়া, শেখহাটি হাইকোর্ট মোড়, নতুন উপশহর খাজুরা বাস স্ট্যান্ড, পালবাড়ি, চুড়ামনকাটি,সাতমাইল হয়ে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা হয়ে ঝিনাইদহের উদ্দেশ্যে রওনা হয়। এসময় রাস্ৎর দুই ধারে শত শত নারী পুরুষ দাঁড়িয়ে লংমার্চের বহরকে স্বাগত জানান।

এর আগে সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে লংমার্চের গাড়ীবহর শিল্পশহর নওয়াপাড়ায় পৌঁছালে সেখানে উপস্থিত হাজার হাজার নেতাকর্মী আমিরে জামায়াত ডাঃ শফিকুর রহমান ও সেক্রেটারী জেনারেল গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় নের্তৃবৃন্দকে স্বাগত জানান। এখানে এক সংক্ষিপ্ত পথ সভায় আমিরে জামায়াত ডাঃ শফিকুর রহমান বক্তৃতা করেন। পরে সন্ধ্যা ৬ টায় লংমার্চের গাড়ীবহর যশোর শহরের মুড়লী মোড়ে লংমার্চের ১১ দলীয় জোটের পথসভার স্থলে পৌঁছায়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews