1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

অনলাইন জুয়ায় আসক্ত স্বামীকে নিষেধ করায় স্ত্রীকে মারধরের অভিযোগ

  • শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোরের চৌগাছায় অনলাইন জুয়া খেলায় বাধা দেওয়াকে কেন্দ্র করে স্ত্রীকে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। শুক্রবার (৩০ অক্টোবর) রাত ৮টার দিকে চৌগাছা উপজেলার ইছাপুর গ্রামে স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে। আহত গৃহবধূ সানজিদা আক্তার সোমা (২৬)কে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত সানজিদা আক্তার সোমা চৌগাছা উপজেলার ইছাপুর গ্রামের আরিফ আহমেদের (৩৬) স্ত্রী। তাঁর বাবার বাড়ি যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামে। তাঁর বাবার নাম কাউসার আহমেদ।

অভিযোগ সূত্রে জানা গেছে, সানজিদার স্বামী যশোর আরিফ আহমেদ কালেক্টরেট হিসাব রক্ষণ অফিসে চাকরি করেন। স্ত্রী সানজিদা দুই সন্তানের জননী। তিনি অভিযোগে বলেন, আরিফ আহমেদ অনলাইন জুয়ায় আসক্ত।

এ নিয়ে স্ত্রী তাঁকে জুয়া খেলা থেকে বিরত থাকতে নিষেধ করেন। শুক্রবার রাতে এ বিষয়কে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আরিফ তাঁর স্ত্রীকে কিল-ঘুষি মেরে এবং বেধড়ক মারপিট করেন তাকে। সানজিদার সারা শরীরে মারপিটের বিভিন্ন চিহ্ন দেখান এবং তার চোখে এবং মুখের থুতনিতে আঘাত করেন।

পরে আহত অবস্থায় সানজিদা তাঁর বাবাকে ফোন করে বিষয়টি জানান। খবর পেয়ে তাঁর বাবা ও কয়েকজন আত্মীয়-স্বজন সানজিদার শ্বশুরবাড়ি ঘটনাস্থলে গিয়ে মেয়েকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।

সানজিদার পিতা কাউসার আহমেদ বলেন এর আগে কয়েক দফা তার মেয়েকে জামাতা মারপিট করেছে। তিনি তার জামাইয়ের বিরুদ্ধে নানা অভিযোগের কথা সাংবাদিকদের কাছে তুলে ধরেন।

তিনি সাংবাদিকদের বলেন এ বিষয়ে জামাতার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।এ প্রসঙ্গে সানজিদার স্বামী আরিফ আহমেদের মুঠোফোনে কয়েকবার ফোন দিয়ে যোগাযোগ করে তার বক্তব্য নেবার চেষ্টা করা হলে মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews