1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ঝিকরগাছায় নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

  • শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

কে এম ইদ্রিস আলী,ঝিকরগাছা প্রতিনিধি:

যশোরের ঝিকরগাছায় গ্রামীণ ও নতুন ক্রীড়াপ্রতিভা বিকাশের লক্ষ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’। এ টুর্নামেন্টটি সফল ও সার্থকভাবে সম্পন্ন করার জন্য উপজেলা প্রশাসনের আয়োজনে একটি গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

২৯ অক্টোবর বেলা ১২টায় উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এম সাইফুল্লাহ।সভায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর খেলাধুলা সুষ্ঠুভাবে পরিচালনা, প্রতিযোগিতার নিয়মাবলী নির্ধারণ, ভেন্যু প্রস্তুতকরণ এবং টুর্নামেন্টকে আরও আকর্ষণীয় ও অংশগ্রহণমূলক করে তোলার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলার সাথে সম্পৃক্ত করতে এই ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম সিজনের সফলতার পর দ্বিতীয় সিজনটিকে আরও বর্ণিল ও জাঁকজমকপূর্ণ করতে স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়।

উক্ত প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নুরুল ইসলাম,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আব্দুর রশিদ, ঝিকরগাছা স্পোর্টস ক্লাবের সভাপতি আরাফাত কল্লোল, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম,

দপ্তর সম্পাদক সহকারী অধ্যাপক কে এম ইদ্রিস আলী,সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষকবৃন্দ, ফিরে আসা সংগঠক,স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ , প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। সভায় টুর্নামেন্ট সফল করার লক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন ও সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews