1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর সাংস্কৃতিক সংগঠন সমূহের উদ্যোগে কবিতা, গান ও নৃত্য পরিবেশনের মধ্যে দিয়ে গণমানুষের কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশত বার্ষিকী পালিত

  • শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

যশোর অফিস  :

যশোর টাউন হল ময়দানে শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় গণসংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।এরপর স্বাগত বক্তব্য রাখেন যশোরের সাংস্কৃতিক সংগঠক সানোয়ার আলম খান দুলু।

বক্তব্য রাখেন সুরবিতান সংগীত একাডেমির সাধারণ সম্পাদক বাসুদেব বিশ্বাস, সুরধুনীর সাধারণ সম্পাদক অ্যাড. মাহমুদুল হাসান বুলু ও তীর্যক যশোরের সাধারণ সম্পাদক দিপংকর দাশ রতন।

কবিতা আবৃত্তি করেন আবৃত্তিশিল্পী জাহিদুল যাদু, শাহেদ নেওয়াজ ও বিবর্তনের শিল্পীরা। গণসঙ্গীত ও সমবেত সঙ্গীত পরিবেশন করেন সুরবিতান সঙ্গীত একাডেমি, কিংশুক সঙ্গীত শিক্ষা কেন্দ্র, উদীচী যশোর, পুনশ্চ যশোরসহ কয়েকটি সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা।

গণমানুষের কবি সুকান্ত ভট্টাচার্য্য জন্মশত বার্ষিকী অনুষ্ঠানে বক্তারা বলেন, সুকান্তের কবিতায় পুরনো, জরাজীর্ণ ও বৈষম্যমূলক সমাজব্যবস্থাকে ভেঙে ফেলার এক তীব্র রাজনৈতিক ও সামাজিক অঙ্গীকার প্রকাশ পেয়েছে।

নতুন প্রজন্মের জন্য একটি স্বাধীন ও সুন্দর পৃথিবী গড়ার স্বপ্নই ছিল তাঁর মুল আকাঙ্খা। এছাড়া তাঁর প্রতিটি কবিতায় শোষক এবং শোষিতের মধ্যকার দ্বন্দ্ব পরিষ্কারভাবে ফুটে উঠেছে।

কবি সুকান্ত ভট্টাচার্যকে ‘বিদ্রোহী কবি’ উল্লেখ করে বক্তারা বলেন, তাঁর কবিতায় অন্যায়, অত্যাচার এবং ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে আপসহীন বিদ্রোহ ঘোষণা করেছিলেন। তাঁর লেখনী ছিল ধনী-দরিদ্রের বৈষম্য এবং পুঁজিপতিদের শোষণের বিরুদ্ধে শোষিত ও বঞ্চিত শ্রমজীবী মানুষের অধিকারের কথা জোরালোভাবে ফুটে উঠেছে।

প্রসঙ্গত. ১৯২৬ সালের ১৫ আগস্ট কবি সুকান্ত ভট্টাচার্য জন্মগ্রহণ করেন। তার পিতা নিবারণ চন্দ্র ভট্টাচার্য ছিলেন বই ব্যবসায়ী ও প্রকাশক। মাতার নাম সুনীতি দেবী। ১৯৪৭ সালের ১৩ মে কলকাতার যাদবপুরের রেড ক্রিসেন্ট হাসপাতালে (বর্তমান কে এস রায় টিবি হাসপাতাল) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে চরম অভাব-অনটন, রাজনৈতিক কর্মব্যস্ততা এবং কঠোর পরিশ্রমের কারণে তিনি মারাত্মক যক্ষ্মা ও ম্যালেরিয়া রোগে আক্রান্ত হন। পরে যক্ষ্মায় তাঁর মৃত্যু হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews