1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

৩১ অক্টোবরের লং মার্চ সফল করতে বাঘারপাড়ায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

  • বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

স্টাফ রিপের্টার :

আগামী ৩১ অক্টোবর ঢাকা, খুলনা, যশোর ও কুষ্টিয়ায় লং মার্চ বাস্তবায়নের লক্ষ্যে যশোরের বাঘারপাড়ায় জামায়াত ইসলামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল ৪টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঘারপাড়া উপজেলা কার্যালয়ে এ সভা শুরু হয়। সভা চলে সন্ধ্যা পর্যন্ত।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৪ আসনের সংসদ সদস্য ও যশোর জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. গোলাম রসুল।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মো. গোলাম রসুল বলেন, “দেশ আজ দুর্নীতিতে ভরে গেছে। সর্বত্র দখলদারত্ব ও চাঁদাবাজি ছেয়ে গেছে। সরকার গণভোটের গণরায় বাস্তবায়ন না করে জাতির সঙ্গে বেইমানি করেছে। জুলাই গণহত্যার বিচারও করা হয়নি।

তিনি আরও বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা। সরকারের বিভিন্ন ক্ষেত্রে দলীয়করণ চলছে। সার ডিলারশিপ নিয়োগেও দলীয়করণ করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। একই সঙ্গে তিনি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়টি তুলে ধরেন।

তিনি বলেন, এসব অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজি, দলীয়করণ ও জনদুর্ভোগের প্রতিবাদ জানাতে আগামী ৩১ অক্টোবরের লং মার্চে সর্বসাধারণকে অংশগ্রহণ করতে হবে। দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় আরও উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক রফিকুল ইসলাম, উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুল জব্বার, উপজেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আব্দুল আলিমসহ উপজেলা কর্মপরিষদের সদস্য এবং বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সেক্রেটারিরা।

সভায় আগামী ৩১ অক্টোবরের লং মার্চ সফল করতে সাংগঠনিক প্রস্তুতি জোরদার এবং ব্যাপক জনসম্পৃক্ততা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews