1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

পল্লী সড়ক রক্ষনাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্পে কর্মী বাছায়ে দলীয় করনের অভিযোগ

  • বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি :

যশোরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় পল্লী সড়ক রক্ষনাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্পের (আর আর এম ই পি) অধীনে ইউনিয়ন ভিত্তিক রক্ষনাবেক্ষণ কর্মী বাছায়ে দলীয় করণ করা হয়েছে অভিযোগ উঠেছে। বিএনপি ও অঙ্গ সংগঠনের সাথে সংশ্লিষ্টরা বাদে সাধারণ নারীকর্মীরা এই প্রকল্পে আবেদন করতে পারছেন না।

বিভিন্ন ইউনিয়ন থেকে মৌখিক অভিযোগে জানা গেছে, সরকার দলীয় নারী কর্মীর বাইরে সাধারণ নারীকর্মীরা এই প্রকল্পে আবেদন করতে পারছেন না। সংশ্লিষ্ট ইউনিয়নের বিএনপির নেতাকর্মীরা বাছাই করে এই প্রকল্পে নারী কর্মীর তালিকা প্রনয়ন করছে। ইউনিয়ন বিএনপি নেতাদের প্রনয়নকৃত তালিকা অনুযায়ি প্রত্যেক ইউনিয়নে ১০ জন করে নারীকর্মী নিয়োগ দেয়া হবে।

দলীয় নেতাকর্মীদের দেয়া তালিকা প্রকল্পের দায়িত্ব প্রাপ্ত সংশ্লিষ্ট দপ্তর গ্রহন করছে। সাধারণ নারীরা সরাসরি এই প্রকল্পে আবেদন করতে পারছেন না বলে একাধিক অভিযোগে জানা যায়। আরো অভিযোগ উঠেছে কোন কোন ইউনিয়নে দলীয় নেতাকর্মীরা “পল্লী সড়ক রক্ষনাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্পে নারীকর্মীর নাম অন্তরভূক্তির জন্য বিধবা, স্বামী পরিত্যাক্তা, পরিবার প্রধান হত দরিদ্র নারীকর্মীদের কাছ থেকে চাকুরি দেয়ার কথা বলে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। গত ৬ অক্টোবর নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়। আবেদনের শেষ তারিখ ২৭ অক্টোবর বিকাল ৪ টা পর্যন্ত ছিল। এই প্রকল্পে তিন ক্যাটাগরিতে নারীকর্মী নিয়োগ দেয়া হবে।

বিধবা, স্বামী পরিত্যাক্তা, পরিবার প্রধান হত দরিদ্র নারীকর্মী। যাদের বয়স ২৫ থেকে ৪৫ বছরের মধ্যে। বয়ষ্ক দুঃস্থ কর্মক্ষম নারীকর্মী নির্বাচন করতে হবে। এল জি ই ডির তালিকা ভুক্ত সড়ক মেরামতের জন্য নিকটে বসবাসকারি নারীগন এ প্রকল্পে কাজ করার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে। নারীকর্মী বাছাই প্রক্রিয়াও স্বচ্ছ ভাবে করা হয়নি। নিয়মানুযায়ি ইউনিয়নের সকল গুরুত্বপূর্ন হাট বাজারে ঢোল শোহয়ত ও মাইকিংয়ের মাধ্যমে প্রকল্পে কাজ করতে আগ্রহী নারীদের একটি নিদিষ্ট দিনে, নিদিষ্ট সময়ে, নিদিষ্ট স্থানে (স্কুলের মাঠ, ইউনিয়ন পরিষদ আঙ্গিনা) হাজির হতে বলতে হবে। প্রয়োজনবোধে লিপলেট/পোষ্টারের মাধ্যমে নিয়োগ প্রচার করা যেতে পারে।

উপস্থিত প্রার্থীদের সারিবদ্ধভাবে দাড় করাতে হবে। এক এক গ্রামের নারীগন একএক সারিতে দাড়াবে। দুঃস্থ এবং পরিবার প্রধান “ক” ক্যাটাগরী, স্বামী পরিত্যাক্তা “খ” ক্যাটাগরী, বিধবা “গ” ক্যাটাগরী হিসাবে চিহ্নিত করতে হবে এবং ওয়ার্ড মেম্বারগন তা নিশ্চত করবেন। সারিতে দাড়ানো সংশ্লিষ্ট নারীগনও এবিষয়ে তথ্য দিতে পারবেন। ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার, এনজিও কর্মী, এলজিইডি কমিউনিটি অর্গানাইজার সমন্বিত টিম লাইনে দাড়ানো সকল নারীদের উপস্থিতিতে ইন্টারভিউ নিবেন এবং উপরের ক্রাইটেরিয়ায় যোগ্য সকল আগ্রহী নারীদের চিহ্নিত করবেন। দুঃস্থতার প্রধান্য অনুসারে ১০ এর অধিক আগ্রহী প্রার্থী পাওয়া গেলে একটি দীর্ঘ তালিকা প্রনয়ণ করতে হবে (সর্বোচ্চ ৫০জন)।

এলজিইডির কমিউনিটি অর্গানাইজার ও এনজিও প্রতিনিধিগন প্রাথমিক নির্বাচিত সকল কর্মীদের থানা জরিপ করবেন, থানার ডিজিটাল ছবি নেবেন ও সংরক্ষণ করবেন এবং কর্মীদের দুঃস্থতার বিষয়টি নিশ্চত করবেন। দুঃস্থতা নিশ্চিত হবার পর ১০জনের অধিক কর্মী চিহ্নিত হলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা প্রকৌশলীর উপস্থিতিতে চিহ্নিত কর্মীদের মধ্য হতে লটারীর মাধ্যমে ১০জন কর্মীকে নির্বাচন করতে হবে। উপরোক্ত প্রক্রিয়া সমূহ অনুসরণে ইউনিয়ন পরিষদের সেক্রেটারি ও কমিউনিটি অর্গানাইজার, সংশ্লিষ্ট উপজেলা প্রকৌশলী দপ্তর, উপজেলা প্রকৌশলী ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে সার্বিক সহযোগিতা প্রদান করবেন। নির্বাহী প্রকৌশলী অথবা তাঁর মনোনীত প্রতিনিধি নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতা নিশ্চিত করণে পর্যবেক্ষক হিসাবে বাছাই প্রক্রিয়ায় দায়িত্ব পালন করবেন।

অতিরিক্ত ১০ জনের একটি অপেক্ষমান (ইউনিয়ন পরিষদ ও উপজেলা প্রকৌশলীর স্বাক্ষরিত) তালিকা প্রস্তুত রাখতে হবে য়া সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ, উপজেলা প্রকৌশলী ও নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে সংরক্ষিত থাকবে। অতপর নির্বাচিত ও অপেক্ষমান কর্মীদের তালিকার প্রকল্প পরিচালক বরাবর পাঠাতে হবে। পরবর্তীতে কোন কর্মী মৃত্যু বা কর্মচ্যুত বা স্বেচ্ছায় কর্ম ত্যাগ করলে অপেক্ষমান তালিকা হতে অগ্রধিকার ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। কোন অবস্থায় অপেক্ষমান তালিকার বাহিরে কর্মী নিয়োগ করা যাবে না। সকল প্রকার কর্মীর ডাটা বেইস তিন মাস অন্তর অন্তর হাল নাগান পূর্বক উপজেলা প্রকৌশলীর দপ্তরে সংরক্ষিত থাকবে। অথচ এ সব কোন নিয়ম মানা হয়নি বাছাই প্রক্রিয়ায়। উপশহর ইউনিয়নের নারীকর্মীরা জনেন না “পল্লী সড়ক রক্ষনাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্পের (আর আর এম ই পি) অধীনে ইউনিয়ন ভিত্তিক রক্ষনাবেক্ষণ কর্মী নিয়োগ দেয়া হবে। উপশহর ইউনিয়নে এ ধরনের কোন প্রচার চালানো হয়নি বলে অভিযোগ রয়েছে।

 

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews