1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর জেলায় সার ডিলার চুড়ান্ত নিয়োগের তালিকায় বিএনপির স্ত্রী-সন্তান ও আত্মীয়ের নাম,সদরে ১৬ জন

  • বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি :

যশোরে সার ডিলার নিয়োগ চুড়ান্ত ও বণ্টনে দলীয়করণ, অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। খোঁজ নিয়ে জানাগেছে, জেলার ৮টি উপজেলার পৌরসভা ও ইউনিয়ন ভিত্তিক ৯৭ জন সার ডিলার নাম পাওয়া গেছে। এ তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর মালিকদের মধ্যে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় রাজনৈতিক নেতা এবং তাদের স্ত্রী, ছেলে, ভাই, শ্যালক, চাচাতো ভাই ও অন্যান্য আত্মীয়দের নাম রয়েছে বলে অভিযোগ উঠেছে। কয়েকটি প্রতিষ্ঠানের মালিকের সঙ্গে আওয়ামী লীগের রাজনীতির সংশ্লিষ্টতা রয়েছে। জেলা প্রশাসকনের কার্যালয়, যশোর এর গত ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখের ০৫.৪৪.২৫-১২৩ নং স্মারক।

জেলা সার ও বীজ মনিটরিং কমিটি কর্তৃক সুপারিশকৃত এবং সার ডিলার সংক্রান্ত কেন্দ্রীয় ব্যবস্থাপনা কমিটি কর্তৃক অনুমোদিত ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কৃষি মন্ত্রণালয় সার ব্যবস্থাপনা ও মনিটরিং স্মারক নং ১২.০০.২৬.১৬১ গত ৭ অক্টোবর ২০২৬ ইং তারিখে যশোর জেলায় ৯৭ জন সার ডিলার নিয়োগ চুড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হয়।

এ প্রতিবেদনে যশোর পৌরসভা ও সদর উপজেলার সার ডিলার নিয়োগ চুড়ান্ত নিয়ে খবর পাওয়া গেছে। আগামীতে জেলার অন্যান্য উপজেলার সংবাদ প্রকাশ করা হবে।খোঁজ নিয়ে জানাগেছে, যশোর সদর উপজেলায় সার ডিলার নিয়োগ চুড়ান্তে ১৬, শার্শায় ১২, অভয়নগরে ৯, বাঘারপাড়ায় ৯, মণিরামপুরে ১৭, কেশবপুরে ১১, চৌগাছায় ১১ এবং ঝিকরগাছায় ১২ জনের প্রতিষ্ঠানের নাম রয়েছে। এর মধ্যে যশোর সদর উপজেলার তালিকায় যশোর পৌরসভার সার ডিলার চুড়ান্ত এমএস ট্রেডার্সের মালিক রোকনুজ্জামান সাকিব।

তার বাবা মাসুম হোসেন নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক। ৭ নং চুড়ামনকাটি ইউনিয়নে মেসার্স শেহজাদ এন্টারপ্রাইজের মালিক মোহাম্মদ মাসুদুর রহমান ওই ইউনিয়ন যুবদলের সভাপতি। ১নং হৈবতপুর ইউনিয়নের ওই গ্রামে সার ডিলার চুড়ান্ত শাহিন ট্রেডার্সের মালিক এনামুল হক শাহিন কোতোয়ালি থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক।৪নং নওয়াপাড়ার মেসার্স রাজ্জাক এন্টারপ্রাইজের মালিক আব্দুর রাজ্জাক সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক। ১৫ নং বসুন্দিয়া ইউনিয়নে শফিয়ার ট্রেডার্সের মালিক শফিয়ার রহমান ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।

১২ নং ফতেপুর ইউনিয়নে মোল্লা এন্টারপ্রাইজের মালিক শফিকুল ইসলাম সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক। ৯ নং আরবপুর ইউনিয়নে গাজী ইন্টারন্যাশনালের মালিক আলমগীর হোসেন লিটন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং ২ নং লেবুতলা ইউনিয়নে ভাই ভাই ট্রেডার্সের মালিক আবুল কালাম আজাদ সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক। ১৩নং কচুয়া ইউনিয়নে মেসার্স খান ট্রেডার্সের মালিক ওবায়দুর রহমানের বাবা আবদার খান ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি। ১৪নং নরেন্দ্রপুর ইউনিয়নে রেজওয়ান এন্টারপ্রাইজের মালিক মোছা. লিপি বেগম ইউনিয়ন যুবদলের সভাপতি আজিমুদ্দিন মিন্টুর স্ত্রী।

১১ নং রামনগর ইউনিয়নের এনাম এন্টারপ্রাইজের মালিক এনাম আহমেদ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মারুফুল ইসলাম মারুফের ছেলে। ৬নং কাশিমপুর ইউনিয়নের মা এন্টারপ্রাইজের মালিক পিকুল হোসেন সদর উপজেলা ছাত্রদলের সভাপতি। ৮ নং দেয়াড়া ইউনিয়নে মেসার্স ভাই ভাইয়ের মালিক আজাদুল ইসলাম সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইদ্রিস আলীর জামাতা। ১০ নং চাঁচড়া ইউনিয়নে তাসমিয়াম এন্টারপ্রাইজের মালিক জাহিদ হোসেন সদর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক।

৫ নং উপশহরের বুলবুল এন্টারপ্রাইজের মালিক বুলবুল চৌধুরী কোতোয়ালি থানা যুবদলের যুগ্ম সম্পাদক এবং ৩ নং ইছালীর এনআরবি এন্টারপ্রাইজের মালিক আশরাফ বিশ্বাস ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক। এবিষয়ে জেলা জামায়াতের আমির যশোর সংসদীয় আসন-৪ অভয়নগর বাঘারপাড়া উপজেলার সংসদ সদস্য গোলাম রসূল অভিযোগ করে বলেন, যশোর জেলায় বিভিন্ন ইউনিয়নে বিএনপি নেতাদের দেওয়া তালিকা অনুযায়ী ডিলার নিয়োগ করা হয়েছে। জামায়াতের সংসদ সদস্যদের সুপারিশ থাকলেও তা বিবেচনায় নেওয়া হয়নি। বরং সরকারদলীয় নেতাকর্মীদের ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জানান, এটা ঠিক যে, ডিলার হওয়ার জন্য আমাদের নেতাকর্মীদের আবেদন বেশি ছিল এবং নিয়োগও তারা বেশি পেয়েছেন। তবে আবেদন যাচাই-বাছাই করেছেন জেলা প্রশাসন। নীতিমালা অনুযায়ী যোগ্যতা না থাকলে কেউ ডিলার হতে পারেননি। এ ক্ষেত্রে দলীয়ভাবে আমরা কোনো হস্তক্ষেপ করিনি।

এ বিষয়ে স্থানীয় সরকার যশোরের উপ-পরিচালক রফিকুল হাসানের সাংবাদিকরা যোগাযোগ করলে তিনি জানান, জেলা সার ও বীজ মনিটরিং কমিটি অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে নিয়েছে। এসব অভিযোগের সত্যতা যাচাইয়ে একটি তদন্ত কমিটি কাজ করছে। তদন্ত শেষে দ্রুত প্রতিবেদন দাখিল করা হবে।

 

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews