যশোরে সাইকেল চুরির চেষ্টার অভিযোগে আবু মুছা (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজিরা করা হলে তাকে ৩ মাসের কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন।
বুধবার ২৮ অক্টোবর বেলা ১২ টার পর যশোর কোতোয়ালি মডেল থানার আওতাধীন তালবাড়ীয়া পুলিশ ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
দণ্ডপ্রাপ্ত আবু মুছা যশোর সদর উপজেলার তালবাড়ীয়া এলাকার আফজাল হোসেনের ছেলে।তালবাড়ীয়া পুলিশ ক্যাম্পের এসআই মো. ইলিয়াস হোসেন জানান,
আবু মুছাকে সাইকেল চুরির চেষ্টার অভিযোগে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ বিচারকের সামনে হাজির করা হলে জেল জরিমানা দেন।

Leave a Reply