1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের প্রতিবাদে বাঘারপাড়ায় আলোচনা সভা ও মিছিল

  • বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

২০০৬ সালের ২৮ অক্টোবরের সহিংস ঘটনার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঘারপাড়া উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় বাঘারপাড়া সিদ্দিকিয়া কামিল মাদরাসা অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঘারপাড়া উপজেলা শাখার আমির অধ্যাপক মাওলানা রফিকুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মাওলানা রফিকুল ইসলাম বলেন, ২৮ অক্টোবর বাংলাদেশের ইতিহাসে একটি কালো অধ্যায়। ওই দিন আওয়ামী লীগ-সংশ্লিষ্ট সন্ত্রাসীদের হামলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা নির্মম নির্যাতন ও হত্যাকাণ্ডের শিকার হন। প্রকাশ্য দিবালোকে লগি-বৈঠা দিয়ে পিটিয়ে ও খুঁচিয়ে মানুষ হত্যার ঘটনা দেশজুড়ে নিন্দার সৃষ্টি করেছিল।

তিনি আরও বলেন, ওই দিনের সহিংসতার সবচেয়ে নৃশংস দিক ছিল নিহতদের মরদেহের ওপর দাঁড়িয়ে উল্লাস করার দৃশ্য, যা দেশি-বিদেশি গণমাধ্যমে প্রচারিত হয়। এ ঘটনা দেশের রাজনৈতিক ইতিহাসে গভীর ক্ষত সৃষ্টি করেছে।

তিনি বলেন, “আমরা সেদিন শোকাহত হয়েছিলাম। সেই শোককে শক্তিতে পরিণত করতে হবে। সত্য, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের আজীবন সংগ্রাম চালিয়ে যেতে হবে। দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যেতে হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল জব্বার, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আব্দুল আলিম, বাঘারপাড়া পৌর জামায়াতের আমির মাওলানা সিদ্দিকুর রহমানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কর্মী ও সহযোগী সদস্যরা উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে ২৮ অক্টোবরের ঘটনার প্রতিবাদে একটি মিছিল অনুষ্ঠিত হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews