1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর খড়কীতে বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ, আতঙ্কে পরিবার

  • বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি :

যশোর সদর উপজেলার খড়কী ৫ নম্বর ওয়ার্ডের কাশার দিঘি এলাকায় বিএনপি সমর্থক আব্দুল বাছিত মোল্যার বাড়িতে সোমবার দিবাগত গভীর রাতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বোমার শব্দ উক্ত ভবনের নীচ তলার জানালার কাঁচে বিকট বিস্ফোরণ ঘটে বরে স্থানীয় লোকজন জানিয়েছেন। রাত আনুমানিক ১টা ২০ মিনিটের দিকে বাড়ির নিচতলার জানালার কাছে এ বিস্ফোরণ ঘটে।

বোমা বিস্ফোরনের কারনে উক্ত ভবনের নীচ তলার ঘরের জানালা ভেঙে যায় এবং বাড়ির ভেতরে ও আশপাশে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। হঠাৎ বিস্ফোরন ঘটনায় আব্দুল বাছিত মোল্যার পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিস্ফোরিত বোমার বিভিন্ন অংশ আলামত হিসেবে সংগ্রহ করেছে। এ ঘটনায় কেউ হতাহত হননি। আব্দুল বাছিতের দাবি, এলাকায় মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের তৎপরতা প্রতিরোধে কমিটি গঠনের উদ্যোগ নেওয়ায় তাঁকে ভয় দেখানোর উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো ঘটতে পারে।

তবে এ বিষয়ে এখনো কোনো প্রমাণ পাওয়া যায়নি। ওই এলাকার খাদিমুল ইসলামের ছেলে আব্দুল বাছিত মোল্যা । তিনি পুলিশ ও সাংবাদিকদের জানান, গভীর রাতে বাড়ির নিচতলার জানালার কাছে বিকট বোমা বিস্ফোরণের শব্দ শুনে নিচে নেমে আসেন। এ সময় বাড়ির চারপাশে ধোঁয়া দেখতে পান। ঘরের ভেতরেও ধোঁয়া ছড়িয়ে পড়ে। বিস্ফোরণে একটি ঘরের জানালা ভেঙে যায়। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে আশপাশে ধোঁয়া দেখতে পান।

এলাকায় মাদক ও সন্ত্রাস মুক্ত করতে ইতিমধ্যে ৫ নম্বর ওয়ার্ডের ৬ টি পয়েন্টে সভা করা হয়েছে। আরও তিন থেকে চারটি স্থানে সভা করার পরিকল্পনা রয়েছে। তাঁর সন্দেহ, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে এ ধরনের সামাজিক উদ্যোগ নেওয়ায় সংশ্লিষ্ট কেউ তাঁকে ভয়ভীতি দেখানোর উদ্দেশ্যে বিস্ফোরণের ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

এলাকার কয়েকজন নাম প্রকাশ করার শর্তে জানান, যশোর শহরকে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের তৎপরতা থেকে মুক্ত রাখতে তাঁরা সম্মিলিতভাবে কাজ করার উদ্যোগ নিয়েছেন। এ জন্য ওয়ার্ডের বিভিন্ন মোড়ে একাধিক সভাও করেছেন। তাঁদের ধারণা, এ উদ্যোগ বন্ধ করতে ভয়ভীতি প্রদর্শনের অংশ হিসেবে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ কবীর হোসেন সাংবাদিকদের জানান,

রাত আনুমানিক দেড়টার সময় খবর পেয়ে পুলিশের একাধিক দল ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ আলামত সংগ্রহ করেছে এবং ঘটনার বিষয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছে। বিস্ফোরণে কেউ হতাহত হননি বলেও জানান তিনি। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে বিস্ফোরণের প্রকৃত কারণ, এর সঙ্গে কারা জড়িত তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews