মঙ্গলবার যশোর আদালতে অস্ত্র গুলি, ফেনসিডিল ও প্রতারনা আলাদা তিনটি মামলায় ৩ জনকে আলাদা মেয়াদে সশ্রম কারাদন্ড দিয়েছে আদালতের বিজ্ঞ বিচারকগন। দন্ডপ্রাপ্ত আসামীরা হচ্ছে, বেনাপোর্ট থানার অন্তর্গত ২নং ঘিবা গ্রামের আলী আহম্মেদ শেখ এর ছেলে মোস্তাফিজুর রহমান,সীমান্তবর্তী শাশা উপজেলার কৃষ্ণপুর গ্রামের মৃত মফিজ উদ্দিন শেখ এর ছেলে ওযাহেদ আলী শেখ ও যশোর শহরের ঢাকা রোড বারান্দীপাড়া নতুন বাজার এলাকার শরিফুল ইসলামের ছেলে এস এস শরীফ। এর মধ্যে মোস্তাফিজুর রহমানকে অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় ১৭ বছর সশ্রম, ওয়াহেদ আলী শেখকে ৫ বছরের সশ্রম কারাদন্ড ও এস এম শরীফকে ৩ বছরের সশ্রম কারান্ডদ দেওয়া হয়েছে।
আদালত সূত্রে জানাগেছে,বেনাপোলে অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় মোস্তাফিজুর রহমান নামে এক যুবককে পৃথক দুটি ধারায় মোট ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। তিনি বর্তমানে কারাগারে রয়েছেন। মঙ্গলবার ২৭ অক্টোবর যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং স্পেশাল ট্রাইব্যুনাল-৮-এর বিচারক কাজী কামরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানা পুলিশ বোয়ালিয়া বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় বাজারের একটি চায়ের দোকানের সামনের পাকা রাস্তা থেকে মোস্তাফিজুর রহমানকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে পরনের লুঙ্গির ডান কোঁচ থেকে একটি ৭ দশমিক ৬৫ বোরের পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানার তৎকালীন এএসআই সুজিত কুমার মৃধা বাদী হয়ে মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেন।
মামলাটি তদন্ত শেষে এসআই ফিরোজ উদ্দীন একই বছরের ৬ ডিসেম্বর মোস্তাফিজুর রহমানকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্য ও প্রমাণ পর্যালোচনা শেষে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত অস্ত্র আইনের ১৯(এ) ধারায় ১০ বছর এবং ১৯(এফ) ধারায় সাত বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।অপরদিকে, যশোরের শার্শায় ২৫০ বোতল ফেনসিডিল উদ্ধারের ঘটনায় দায়ের করা চোরাচালান মামলায় ওয়াহেদ আলী শেখ নামে এক ব্যক্তিকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার ২৭ অক্টোবর যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শাহিনুর রহমান এ রায় ঘোষণা করেন।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২৭ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে যশোর র্যাব-৬-এর একটি দল শার্শা উপজেলার কৃষ্ণপুর গ্রামের খালপাড় সড়কে অভিযান চালায়। এ সময় সন্দেহজনক গতিবিধির কারণে ওয়াহেদ আলী শেখকে আটক করা হয়। পরে তার কাছে থাকা একটি বস্তা তল্লাশি করে ২৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করেন র্যাব সদস্যরা।
এ ঘটনায় র্যাবের ডিএডি কাওসার আজম বাদী হয়ে ওয়াহেদ আলী শেখের বিরুদ্ধে চোরাচালান দমন আইনে শার্শা থানায় মামলা করেন। মামলাটি তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা এসআই মুরাদ হোসেন একই বছরের ৩১ আগস্ট ওয়াহেদ আলী শেখকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্য ও প্রমাণ পর্যালোচনা শেষে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
সাজাপ্রাপ্ত ওয়াহেদ আলী শেখ বর্তমানে পলাতক রয়েছেন। এছাড়া,প্রতারণার মামলায় যশোরের বারান্দীপাড়ার এস এম শরীফের ৩ বছরের কারাদণ্ড দিয়েছে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সঞ্জয় পাল। সে প্রতারণার মাধ্যমে ধার নেওয়া ৫ লাখ ৭০ হাজার টাকা আত্মসাতের মামলায় ৩ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানা অনাদায়ে তাকে আরও ৬ মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। মঙ্গলবার ২৭ অক্টোবর যশোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ রায় ঘোষণা করেন। মামলার অভিযোগ সূত্রে জানা যায়, যশোর সদর উপজেলার ভেকুটিয়া এলাকার মৃত মুজিবর রহমানের ছেলে গাজী আব্দুস সালাম গাজীর সঙ্গে ব্যবসায়িক সূত্রে এস এম শরীফের পরিচয় হয়। সেই সম্পর্কের ভিত্তিতে ২০২১ সালের ১৯ জুলাই ব্যবসায়িক প্রয়োজনে আব্দুস সালামের কাছ থেকে ৫ লাখ ৭০ হাজার টাকা ধার নেন শরীফ।
টাকা নেওয়ার সময় ৩ টি নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করে এক মাসের মধ্যে সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়ার অঙ্গীকার করেন তিনি। তবে নির্ধারিত সময় পার হলেও টাকা ফেরত না দিয়ে নানা অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন বলে মামলায় অভিযোগ করা হয়। পরে পাওনা টাকা আদায়ের জন্য আইনি নোটিশ পাঠিয়েও কোনো প্রতিকার না পেয়ে ২০২৩ সালের ১৬ আগস্ট আদালতে মামলা করেন আব্দুস সালাম গাজী। মামলার সাক্ষ্য গ্রহণ ও বিচারিক কার্যক্রম শেষে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে সশ্রম কারাদণ্ড ও জরিমানা করেন।

Leave a Reply