1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

  • বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি :

যশোরের অভয়নগরে এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। নির্যাতনের শিকার ছাত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে। বিষয়টি জানাজানির পর আত্মগোপনে চলে গেছেন অভিযুক্ত শিক্ষক ইমরান হোসেন।

নির্যাতিত স্কুল ছাত্রীর পিতা জানান, তার মেয়ে অভয়নগরের বাহিরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী। গতকাল সোমবার স্কুল চলাকালে দুপুরে টিফিনের সময় তার মেয়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে স্কুলের বাথরুমে যায়।

এসময় ওই স্কুলের শিক্ষক বুইকারা গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে ইমরান হোসেন ওই বাথরুমে প্রবেশ করে। মেয়েটিকে একা পেয়ে শিক্ষক ইমরান হোসেন তার মুখ চেপে ধরে তাকে ধর্ষণ করে।

এতে মেয়েটি রক্তাক্ত জখম হয়। কাউকে কিছু বললে মেরে ফেলার হুমকি দেয়ায় সে স্কুল না করে বাড়িতে চলে যায়। এরপর বাড়িতে ফিরে আসে। আজ সকালে মেয়েটি তার মাকে ঘটনা খুলে বলে এবং সে স্কুলে যাবে না বলে জানায়। পরে মেয়েটির লজ্জাস্থানে রক্তাক্ত জখম দেখে বিষয়টি পুলিশকে জানানো হয়।

এদিকে খবর পেয়ে দুপুর সাড়ে ৩টার দিকে অভয়নগর থানার ওসি ও উপজেলা নির্বাহী অফিসার মেয়েটির বাড়িতে যায়। এরপর তারা মেয়েটিকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

পরে বিদ্যালয়ে যান তারা। এসময় বিক্ষুব্ধ জনতা স্কুলে ঘিরে রাখে। এ ঘটনায় জড়িত শিক্ষককে আটক ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা। তদন্ত সাপেক্ষে অভিযোগ প্রমাণিত হলে ওই শিক্ষকের শাস্তি দাবি করেছেন প্রধান শিক্ষকও।

অভয়নগর থানার ওসি মোহাম্মদ নূরুজ্জামান জানান, একজন নারী পুলিশ সদস্য মেয়েটিকে প্রাথমিকভাবে পরীক্ষা নিরীক্ষা করে অভিযোগের বিষয়ে নিশ্চিত হয়েছেন। এই ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে অভিযুক্ত শিক্ষক ইমরান হোসেনকে আসামি করে মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযুক্তকে আটকে অভিযান শুরু করেছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews