1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে?

  • বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি :

যশোরে মাদক সেবন ও ব্যবসার অভিযোগে আটক এক ব্যক্তির ডোপ টেস্ট করাতে ৯২০ টাকা ব্যক্তিগতভাবে খরচ করেছেন বলে জানিয়েছেন তালবাড়িয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইলিয়াস হোসেন।

এ ঘটনায় মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ বহন নিয়ে প্রশ্ন উঠেছে।মঙ্গলবার ২৭ অক্টোবর সকাল সাড়ে ১১টার দিকে যশোর সদর উপজেলার গোপালপুর এলাকা থেকে শাহিদুল রহমান শান্ত (২৬) নামে ওই ব্যক্তিকে আটক করে তালবাড়িয়া পুলিশ ফাঁড়ির সদস্যরা। তিনি উপজেলার তালবাড়িয়া গ্রামের মফিজুর রহমানের ছেলে।

ফাঁড়ির ইনচার্জ এসআই ইলিয়াস হোসেন জানান, শান্তর বিরুদ্ধে মাদক সেবন ও ব্যবসার একাধিক অভিযোগ রয়েছে। আটকের পর ডোপ টেস্টের জন্য তাঁকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষার জন্য নির্ধারিত ৯২০ টাকা তিনি ব্যক্তিগতভাবে পরিশোধ করেন বলে জানান।

হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. হাবিবা সিদ্দিকী ফোয়ারা বলেন, সরকার থেকে ডোপ টেস্টের প্রয়োজনীয় ওষুধ সরবরাহ না থাকায় বিনা মূল্যে পরীক্ষা করা সম্ভব হচ্ছে না।

তবে হাসপাতালের তত্ত্বাবধায়ক লিখিত নির্দেশ দিলে বিনা মূল্যে পরীক্ষার ব্যবস্থা হতে পারে।যশোর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম বলেন,

ডোপ টেস্টের জন্য পুলিশের নিজস্ব কিট রয়েছে। প্রথমে ওই কিট দিয়ে পরীক্ষা করা হয়। ফল পজিটিভ হলে সরকারি হাসপাতালে পরীক্ষা করানো হয়। এ ক্ষেত্রে যে খরচ হয়, তা পুলিশ সুপার নিজে বহন করেন বলে তিনি জানান।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews