যশোরের শার্শায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ আনোয়ার হোসেন রাজীব (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
আটক রাজীব লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার হাজিরপাড়া বাজার এলাকার বাসিন্দা আব্দুল হাইয়ের ছেলে। বর্তমানে তিনি শার্শা উপজেলার দক্ষিণ বুরুজবাগান এলাকায় আনারুল কবিরের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন।
পুলিশ জানায়, রোববার (২৫ অক্টোবর) রাত ২টার দিকে শার্শা থানার যাদবপুর ডকের বাগান এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালানো হয়। এ সময় ডকের বাগান আনসার ক্যাম্পের পেছনে সবুজ মণ্ডলের বাড়ির পূর্ব পাশে ইটের সলিং রাস্তা থেকে রাজীবকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
উদ্ধার করা ইয়াবার জব্দ তালিকা প্রস্তুত করে রাজীবকে থানায় নেওয়া হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়।

Leave a Reply