1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

জড়িত আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি যশোরে স্বাধীন হত্যার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

  • মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোরে কিশোর তানভীর হাসান স্বাধীন (১৬) হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তার মা সুমাইয়া আক্তার। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে প্রেসক্লাব যশোরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সুমাইয়া আক্তার অভিযোগ করেন, তার ছেলেকে চুরির ‘মিথ্যা অপবাদ’ দিয়ে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে।
গত ১৯ অক্টোবর রাতে বারান্দী মালোপাড়া এলাকার একটি মন্দিরের পাশের গলিতে কয়েকজন যুবক স্বাধীনকে আটকে মারধর করে। খবর পেয়ে স্বাধীনের বাবা তাকে উদ্ধার করতে গেলে আসামিরা হাসপাতালে নিতেও বাধা দেয়।

পরে গুরুতর আহত অবস্থায় স্বাধীনকে প্রথমে যশোর জেনারেল হাসপাতালে এবং অবস্থার অবনতি হলে ঢাকায় স্থানান্তর করা হয়। সেখানে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় ২০ অক্টোবর রাতে তার মৃত্যু হয়।নিহত স্বাধীন অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা শেষে বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

সুমাইয়া আক্তার বলেন, ‘গত ২৪ অক্টোবর যশোর কোতোয়ালি থানায় ছয়জনের নাম উল্লেখ করে মামলা করা হলেও এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

মামলা করার পরও আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ানোয় ক্ষোভ ও চরম উদ্বেগ প্রকাশ করেন তিনি।কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, সেদিকে লক্ষ রেখে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত খুনিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এই অসহায় মা।

একই সঙ্গে তিনি স্বাধীনের ময়নাতদন্তের প্রতিবেদন গুরুত্বের সাথে পর্যালোচনা করা এবং তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে স্বাধীনের খালা সুমি, ফুফু সোমা, সীমা ও মামি পান্নাসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। নিহতের মায়ের দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন— যশোর শহরের বারান্দী মালোপাড়ার রেজা, তার শাশুড়ি ওলি, রনি, রনির বাবা আলী, পার্থ ও নারায়ণ।

এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, কিশোর স্বাধীন হত্যাকাণ্ডের ঘটনায় থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে। ঘটনাটির সুষ্ঠু তদন্ত চলছে। মামলার এজাহারভুক্ত এজাহারনামীয় আসামিরা বর্তমানে আত্মগোপনে থাকায় তাদের আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews