1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে একদিনের বিচারিক আদালতে মাদক ও চুরির দায়ে ৪ জনের কারাদণ্ড

  • মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোরের আদালা চার মামলায় চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে একদিনের বিচারিক আদালত। সোমবার আলাদা রায়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল ও সাকিব আহমেদ ইমন এ রায় দিয়েছেন।

দণ্ডপ্রাপ্তরা হলো যশোর শহরের কুমঝুমপুর উত্তরপাড়ার মৃত আবু তালেব চৌধুরীর ছেলে সবুজ চৌধুরী, চৌগাছা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের থানাপাড়ার ফরিদ আহম্মেদের ছেলে নাঈম মোহাম্মদ শিমুল, ৫ নম্বর ওয়ার্ডের মাঠপাড়ার হোসেন আলীর ছেলে মনিরুল ইসলাম ও ঝিকরগাছা উপজেলার ফুলবাড়ী গ্রামের জমশেদ আলীর ছেলে আব্দুর রহমান।

আদালত সূত্রে জানা গেছে, গত ২৩ অক্টোবর দুপুরে যশোর শহরের চুড়িপট্টি মোড় থেকে মোবাইল ফোন চুরির অভিযোগে সবুজ চৌধুরীকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা। এ ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদনসহ আদালতে সোপর্দ করা হয় তাকে।

গতকাল এ মামলার শুনানি ও আসামি দোষস্বীকা রকরায় বিচারক তাকে ৪ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত সবুজ ঝুমঝুমপুর উত্তরপাড়ার মৃত আবু তালেব চৌধুরীর ছেলে।

সোমবার সকাল সাড়ে ১১টার দিকে চৌগাছা পৌরসভার থানাপাড়ায় আনিসুর রহমানের মুদি দোকানের সামনে থেকে নাঈম মোহাম্মদ শিমুলকে আটক করে পুলিশ।

এ সময় তার হাতে থাকা শপিং ব্যাগ থেকে পাঁচ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদনসহ আটক শিমুলকে আদালতে সোপর্দ করা হয়। বিচারক শুনানি শেষে ও আসামি দোষস্বীকার করায় তাকে এক মাস ১৫ দিনের সশ্রম কারাদণ্ড ও ৩০০ টাকা জরিমানা অনাদায়ে আরও তিন দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

এর আগে রোববার (২৫ অক্টোবর) রাতে চৌগাছা মাঠপাড়ায় মনিরুল ইসলামকে চার পিস ইয়াবাসহ আটক করা হয়। এ ঘটনায় করা মামলার প্রতিবেদনসহ সোমবার তাকে আদালতে সোপর্দ করা হয়। বিচারক মামলার শুনানি শেষে ও আসামি দোষস্বীকার করায় তাকে এক মাস ১৫ দিনের সশ্রম কারাদণ্ড ও ৩০০ টাকা জরিমানা অনাদায়ে আরও তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

অন্যদিকে, ঝিকরগাছার বেলেবটতলা বালুর মাঠসংলগ্ন পাকা রাস্তা থেকে আব্দুর রহমানকে এক পুরিয়া গাঁজা ও গাঁজা সেবনের একটি কলকেসহ আটক করে পুলিশ। এ ঘটনায় করা মামলার প্রতিবেদনসহ আদালতে সোপর্দ করা হয় আব্দুর রহমানকে।

মামলার শুনানি শেষে ও আসামি দোষস্বীকার করায় বিচারক তাকে এক মাস ১০ দিনের সশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা অনাদায়ে আরও তিন দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews