1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে জমির বেড়া খুলতে গিয়ে ব্যবসায়ী হেনস্তার শিকার, পুলিশের বিরুদ্ধে অর্থ নেওয়ার অভিযোগ

  • সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোর শহরের পুরাতন কসবা পালবাড়ি এলাকার ব্যবসায়ী আমির হোসেন নিজের কেনা জমির বেড়া খুলতে গিয়ে রাজনৈতিক নেতা-কর্মীদের হাতে হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার সকাল ১০টার দিকে এ ঘটনার পর জমিতে প্রাচীর নির্মাণের কাজ বন্ধ রয়েছে।

আমির হোসেনের অভিযোগ, জমি নিয়ে বিরোধের জেরে থানায় লিখিত অভিযোগ দিয়েও প্রতিকার পাননি তিনি। এ ঘটনায় তদন্তের দায়িত্বে থাকা তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইলিয়াস হোসেনের বিরুদ্ধে অর্থ নেওয়া ও হয়রানির অভিযোগও তুলেছেন তিনি।

আমির হোসেন জানান, ২০১০ সালে আব্দুর রশিদের কাছ থেকে পাঁচ লাখ টাকায় জমি কেনার পর থেকে ভোগদখলে ছিলেন তিনি। গত ২০ সেপ্টেম্বর কয়েকজন রাজনৈতিক নেতা-কর্মী জমিতে বেড়া দিয়ে গাছ কেটে নিয়ে যান বলে অভিযোগ করেন তিনি।

পরে বিরোধ নিরসনে থানায় অভিযোগ দেন। ভুক্তভোগীর দাবি, সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে স্থানীয় এক যুবলীগ নেতা তাঁর কাছ থেকে ২০ হাজার টাকা নেন।

পরে তদন্ত কর্মকর্তা আরও চার হাজার টাকা নেন বলেও অভিযোগ করেন তিনি। এ ছাড়া থানায় বৈঠকে জমি তাঁর পক্ষে রয়েছে বলে সিদ্ধান্ত হলেও বিরোধ নিষ্পত্তিতে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি তাঁর।

তবে অর্থ লেনদেনের অভিযোগ অস্বীকার করেছেন পুলিশ কর্মকর্তা ইলিয়াস হোসেন। তিনি বলেন, থানায় বসেও সমস্যার সমাধান হয়নি। তবে আমির হোসেনের সঙ্গে তাঁর কোনো ধরনের আর্থিক লেনদেন নেই।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews