যশোরের চৌগাছায় লোকাল বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মাহবুবুর রহমান (৫০) নামে এক সাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৪ অক্টোবর) রাত ৮টার দিকে চৌগাছা-কোটচাঁদপুর সড়কের মুক্তদাহ মোড়ের কাছে এ দুর্ঘটনা ঘটে।
আহত মাহবুবুর রহমান চৌগাছা উপজেলার মুক্তদাহ গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে।স্থানীয় সূত্রে জানা গেছে, মাহবুবুর রহমান সাইকেল চালিয়ে
বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা কোটচাঁদপুরগামী একটি লোকাল বাসের সঙ্গে তাঁর মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

Leave a Reply