1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ঝিকরগাছায় ১৩ নভেম্বর শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা

  • শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

কে এম ইদ্রিস আলী, ঝিকরগাছা প্রতিনিধিঃ 

 ঝিকরগাছা স্পোর্টস ক্লাবের আয়োজনে অনুষ্ঠিতব্য শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল ম্যাচের তারিখ পরিবর্তন করা হয়েছে।

ক্লাব সূত্রে জানা যায়, আগামী ৩০ অক্টোবর শুক্রবারফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী ২৬ অক্টোবর থেকে লঘুচাপের প্রভাবে দেশব্যাপী ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকায় খেলোয়াড়, দর্শক ও সংশ্লিষ্ট সবার নিরাপত্তা এবং সুন্দর ও সুষ্ঠুভাবে ফাইনাল ম্যাচ আয়োজনের স্বার্থে ম্যাচটি এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ আগামী ১৩ নভেম্বর শুক্রবার বিকেল ২টা ৩০ মিনিটে ঝিকরগাছা বিএম হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হবে।

ঝিকরগাছা স্পোর্টস ক্লাবের সেক্রেটারি মো. শাহাজাহান আলী জানান, অংশগ্রহণকারী দুটি দল ঝিকরগাছা সদর এবং শংকরপুর ইউনিয়ন ফুটবল টিমের আয়োজক কমিটির সদস্যদের সঙ্গে আলোচনা করেই সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তিনি খেলাপ্রেমী দর্শকদের নতুন তারিখে মাঠে উপস্থিত থেকে ফাইনাল ম্যাচ উপভোগ করার আহ্বান জানান।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews