1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

মাদক সেবনের ভিডিও ভাইরাল ওয়ার্ড সেচ্ছাসেবক দলের সভাপতি বহিষ্কার

  • শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

যশোর অফিস  :

যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সেচ্ছাসেবক দলের সভাপতি মহিউদ্দিন নাহিদ কে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

নরেন্দ্রপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের যুগ্ন-আহবায়ক হাবিবুল্লাহ বিশ্বাস সাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জনানো হয় দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকান্ডে জড়িত থাকায় দল থেকে বহিষ্কার করা হয়েছে।

এবিষয়ে জানতে চাইলে নরেন্দ্রপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের  আহবায়ক ইমামুল ইসলাম তুহিন জানান সম্প্রতি ওয়ার্ড সেচ্ছাসেবক দলের আহবায়ক নাহিদের বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতা সহ দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজের প্রমান পাওয়া যায় যে কারনে নাহিদ কে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এবং নাহিদের কোন অপকর্মের দায় দল নিবে না, দলীয় সকল পর্যায়ে নেতাকর্মীদের নাহিদের সাথে যোগাযোগ না রাখার বিষয়ে সতর্ক করা হয়।

নরেন্দ্রপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড গোপালপুর ও আশেপাশের খোজ নিলে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান  নাহিদের মাদক ও সন্ত্রাসী কর্মকান্ডে অতিষ্ঠ এলাকাবাসী। মাদক সেবন ও মাদক ব্যবসার সাথেও জড়িত নাহিদ সরকার দলীয় নেতা হওয়ায় কেউ মুখ খুলতে সাহস পাননা।

সম্প্রতি সেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা নাহিদের মাদক সেবনের একটি ভিডিও ভাইরাল হয়। এই ভিডিও ভাইরালের ঘটনার গোপালপুর গেট সংলগ্ন একটি বাড়িতে হামলা,  কয়েকজন নারীকে মারধর ও লুটপাট চালায় নাহিদ ও তার সহযোগীরা। ভুক্তভোগী কয়েকজন রাতের আধারে বাড়ি ছেড়ে অনত্র চলে যায়।

এঘটনায় বাড়ির অন্য বাসিন্দারাও আতংকে আছে। ওই বাড়ির একজন বাসিন্দা জানান নাহিদ ও তার সহযোগীরা জোর করে আমাদের বাড়িতে নিয়মিত মাদক সেবন করতে আসে আমরা নিষেধ করায় আমাদের সব সময় হুমকি ধামকি দিত। আমরা ভয়ে কিছু বলি না। এঘটনায় নিরাপত্তা চেয়ে ও মাদক সেবীদের আটক ও শাস্তির দাবী জানান।

এ বিষয়ে নরেন্দ্রপুর পুলিশ ফাড়ির ইন্চার্জ মিলন মোল্লা কে জানতে চাইলে তিনি জানান স্থানীয় রাজনৈতিক দলের এক নেতার মাদক সেবনের একটি ভিডিও আমাদের নজরে এসেছে। ভিডিওর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, তদন্ত করে দ্রুতই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews