1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে কমরেড ইলাহদাদ খানের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

  • শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

যশোর অফিস :

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) যশোর জেলা কমিটির আয়োজনে কমরেড ইলাহদাদ খানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৪টায় যশোর প্রেসক্লাব অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

সিপিবি যশোর জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড ইঞ্জিনিয়ার আবু হাসানের সভাপতিত্বে সভা পরিচালনা করেন প্রভাষক কমরেড মহিবুল্লাহ মুহিব।

সভায় বক্তব্য দেন ছাত্রনেতা রাশেদ খান, বাসদ যশোরের আহ্বায়ক কমরেড শাহাজাহান আলী, বিপ্লবী কমিউনিস্ট লীগের যশোর জেলা সাধারণ সম্পাদক ও গণতান্ত্রিক যুক্তফ্রন্টের জেলা সমন্বয়ক কমরেড তসলিম-উর-রহমান, জাসদ যশোরের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কায়েস, গণতান্ত্রিক আইনজীবী সমিতির যশোর জেলা সভাপতি অ্যাডভোকেট আবুল হোসেন,

বাংলাদেশ কৃষক সমিতির যশোর জেলা সভাপতি আব্দুর রহিম, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় নেতা আব্দুল মজিদ এবং সিপিবি যশোর জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড মফিজুর রহমান নান্নুসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।

স্মৃতিচারণ করেন প্রয়াত কমরেডের সহধর্মিণী অধ্যাপক সুরাইয়া শরিফ ও উদীচী যশোর সংসদের সভাপতি অ্যাডভোকেট আমিনুর রহমান হীরু। স্মরণিকা পাঠ করেন সিপিবি যশোর জেলা কমিটির সদস্য অ্যাডভোকেট কামরুন্নাহার কনা। এ ছাড়া মৌমাছি স্কুলের পরিচালক মাসুম বিল্লাহসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সভায় উপস্থিত ছিলেন।

উদীচী যশোর সংসদের পরিবেশনায় ‘আগুনের পরশমণি’ গান দিয়ে স্মরণসভা শুরু হয়। কমিউনিস্ট ইন্টারন্যাশনালের সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সভায় বক্তারা কমরেড ইলাহদাদ খানের রাজনৈতিক জীবন, আদর্শ ও শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের প্রতি শ্রদ্ধা জানান। তাঁরা বলেন, তাঁর স্মৃতি ও আদর্শ ধারণ করে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম এগিয়ে নিতে হবে। এ সময় বক্তারা তাঁর দেখানো আদর্শে অনুপ্রাণিত হয়ে গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews