1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে চুরির অপবাদে কিশোরকে হত্যার অভিযোগ,৬জনের বিরুদ্ধে মামলা

  • শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোরে চুরির অপবাদ দিয়ে মারধরের ঘটনায় ১৪ বছরের কিশোর স্বাধীনকে হত্যার অভিযোগে ৬জনের বিরুদ্ধে মামলা হয়েছে। শুক্রবার রাতে স্বাধীনের মা সুমাইয়া আক্তার বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলাটি করেন। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়,গত ১৮ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে বন্ধু জাহার ফুয়াদ ওরফে জীবনের সঙ্গে পূজা দেখতে বারান্দী মোল্লাপাড়া এলাকায় যায় স্বাধীন। সেখানে একটি মন্দিরের গলির সামনে ওয়াই-ফাই ব্যবহার করে মোবাইল ফোনে ইন্টারনেট চালানোর সময় কয়েকজন তাকে চোর অপবাদ দিয়ে মারধর করেন। একপর্যায়ে রড ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হলে স্বাধীন মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।

এ সময় বন্ধুকে রক্ষা করতে গিয়ে জীবনও মারধরের শিকার হয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তিরা পালিয়ে যান। স্বজনেরা স্বাধীনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা হোম কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২০ অক্টোবর দুপুর আড়াইটার দিকে তার মৃত্যু হয়।

মামলার আসামিরা হলেন বারান্দী মালোপাড়ার রেজা, তাঁর শাশুড়ি ওলি, রনি, রনির বাবা আলী, পার্থ ও নারায়ণ।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। তদন্ত চলছে। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews