আগামী ৩১ অক্টোবর ঢাকা, খুলনা, যশোর ও কুষ্টিয়ায় ঘোষিত লং মার্চ সফল করার লক্ষ্যে যশোরের বাঘারপাড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী রায়পুর ইউনিয়ন শাখার উদ্যোগে শতাধিক মোটরসাইকেল নিয়ে র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় রায়পুর বাজারে জামায়াতে ইসলামীর ইউনিয়ন কার্যালয়ের সামনে থেকে র্যালিটি শুরু হয়। পরে ইউনিয়নের বিভিন্ন এলাকায় মোটরসাইকেল শোডাউন শেষে সন্ধ্যা ৬টায় রায়পুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে গিয়ে র্যালিটি শেষ হয়।
র্যালির আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন রায়পুর ইউনিয়ন জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা আবু বকর, চেয়ারম্যান প্রার্থী নাজমুস সাকিব সবুজ, সাবেক আমির গোলাম ইয়াহিয়া, সেক্রেটারি মাস্টার মঈন উদ্দিন,
মাওলানা কুতুব উদ্দিন, জাহাঙ্গীর আলম ও মাওলানা মিজানুর রহমান।বক্তারা বলেন, জনগণের দাবি আদায় এবং সাত দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আগামী ৩১ অক্টোবরের লং মার্চ গুরুত্বপূর্ণ।
তারা গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সারের সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি রোধ, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং প্রশাসনের সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবি জানান।
বক্তারা এসব দাবি আদায়ের লক্ষ্যে আগামী ৩১ অক্টোবরের লং মার্চে যশোর মুড়লী মোড়ে বেলা ২.৩০ টায় সর্বস্তরের জনগণকে অংশগ্রহণের আহ্বান জানান।

Leave a Reply