1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

উপজেলা দিবস উপলক্ষে যশোরে জাতীয় পার্টির র‍্যালি ও সমাবেশ, এরশাদের অবদান স্মরণ

  • শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

যশোর অফিস :

উপজেলা দিবস উপলক্ষে যশোরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা করেছে জেলা জাতীয় পার্টি। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে যশোর জেলা জাতীয় পার্টির উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

বিকেলে শহরের গোহাটা রোডস্থ জাতীয় পার্টির কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়। জেলা জাতীয় পার্টির সদস্য সচিব ও যশোর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী খবির গাজীর নেতৃত্বে র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ও দড়াটানা চত্বর প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব যশোরের সামনে গিয়ে শেষ হয়। পরবর্তীতে প্রেসক্লাবের সামনে এক পথসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

যশোর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মোকবুল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে খবির গাজী বলেন,“উপজেলা ব্যবস্থা বাংলাদেশের প্রশাসনিক বিকেন্দ্রীকরণে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের একটি যুগান্তকারী ও ঐতিহাসিক উদ্যোগ।

সাধারণ মানুষের দোরগোড়ায় প্রশাসনিক সেবা পৌঁছে দেওয়া এবং স্থানীয় পর্যায়ে উন্নয়ন ত্বরান্বিত করতেই এরশাদ সরকার এই ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, এরশাদের পতনের পর বিএনপি সরকার উপজেলা পরিষদ ব্যবস্থা বাতিল করলেও পরবর্তীতে আওয়ামী লীগ সরকার তা পুনঃপ্রতিষ্ঠা করে। তবে উপজেলা পর্যায়ে বিচারিক কার্যক্রম না রেখে জেলা পর্যায়ে ফিরিয়ে নেওয়ায় সাধারণ মানুষের বিচার পাওয়ার ক্ষেত্রে দূরত্ব ও ভোগান্তি তৈরি হয়েছে।

তৃণমূল পর্যায়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও প্রশাসনিক সেবা সহজ করতে উপজেলা পরিষদকে আরও কার্যকর করার দাবি জানিয়ে তিনি বলেন, “উপজেলা ব্যবস্থার প্রতিষ্ঠাতা হিসেবে পল্লীবন্ধু এরশাদের অবদান জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।”
কর্মসূচিতে জেলা ও সদর উপজেলার শীর্ষ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা জাতীয় পার্টি: আহ্বায়ক ফসিয়ার রহমান ও সদস্য সচিব আব্দুর রাজ্জাক।

জেলা জাতীয় পার্টি, যুগ্ম আহ্বায়ক মিনহাজুল আরেফিন, বাদল চাকলাদার ও আবদুল লতিফ রানা।অঙ্গসংগঠন ও অন্যান্য নেতৃবৃন্দ: নেতা শেখ ফরিদ, আরোজ আলী, সাইদ আলম, ইকরাম হোসেন জুয়েলসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।পথসভার মধ্য দিয়ে জাতীয় পার্টির উপজেলা দিবসের দিনব্যাপী কর্মসূচির সফল সমাপ্তি ঘটে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews