1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

পোলিওমুক্ত বিশ্ব গড়তে যশোরে রোটারির সচেতনতা র‍্যালি শনিবার

  • শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

যশোর অফিস :

বিশ্বব্যাপী পোলিও নির্মূল ও শতভাগ পোলিওমুক্ত পৃথিবী গড়ার অঙ্গীকার নিয়ে যশোরে সচেতনতামূলক র‍্যালি ও সামাজিক কর্মসূচির আয়োজন করেছে রোটারি আন্তর্জাতিক জেলা ৬৪ বাংলাদেশ (যশোর জোন)। আন্তর্জাতিক পোলিও দিবস উপলক্ষে শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৪টায় যশোর জেলা পরিষদ মিলনায়তন (বিডি হল) প্রাঙ্গণ থেকে র‍্যালিটি শুরু হবে।

শুক্রবার (২৩ অক্টোবর) প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলনে এসব কর্মসূচির কথা জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রোগ্রাম চেয়ারম্যান কাজী আজিজুর রহমান রনি।তিনি বলেন, পোলিও নির্মূলে বাংলাদেশের সাফল্য ঈর্ষণীয় হলেও বৈশ্বিক ঝুঁকির কারণে অসচেতন থাকার সুযোগ নেই। বিশ্ব থেকে এ রোগ সম্পূর্ণ নির্মূল না হওয়া পর্যন্ত জনসচেতনতা কার্যক্রম অব্যাহত রাখতে হবে। এ ক্ষেত্রে গণমাধ্যমের সক্রিয় সহযোগিতা প্রয়োজন।

আয়োজকরা জানান, শনিবার বিকেল ৪টায় বিডি হল প্রাঙ্গণ থেকে র‍্যালিটি শুরু হয়ে শহরের দড়াটানা, চিত্রার মোড় ও ল্যাবস্ক্যানের সামনে দিয়ে অতিক্রম করে যশোর ইনস্টিটিউটের সামনে টাউন হল ময়দানে গিয়ে শেষ হবে।

বক্তারা জানান,১৯৮৫ সালে রোটারি ইন্টারন্যাশনাল বিশ্বব্যাপী পোলিও নির্মূলের উদ্যোগ নেওয়ার পর থেকে পোলিও সংক্রমণ ৯৯ দশমিক ৯ শতাংশ কমেছে। পোলিওমুক্ত বিশ্ব গড়তে যশোর জোনের প্রতিটি ক্লাব ও সদস্য সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রোটারি আন্তর্জাতিক জেলা ৬৪ বাংলাদেশের যশোর জোনের কো-অর্ডিনেটর (অ্যাডমিন) রোটারিয়ান খাইরুল কবির চঞ্চল,প্রেসক্লাব যশোরের সভাপতি রোটারিয়ান জাহিদ হাসান টুকুন, ডেপুটি কো-অর্ডিনেটর (সার্ভিস প্রজেক্ট) রোটারিয়ান শামসুল আলম,

ডেপুটি কো-অর্ডিনেটর (মেম্বারশিপ) রোটারিয়ান সাইফুল্লাহ খালেদ, ডেপুটি কো-অর্ডিনেটর (পাবলিক ইমেজ) রোটারিয়ান সোনিয়া ইসলাম, ডেপুটি কো-অর্ডিনেটর (পার্টনার ইন সার্ভিস) রোটারিয়ান রাজু আহমেদ ও রোটারিয়ান রবিউল ইসলাম।এ ছাড়া যশোর জোনের বিভিন্ন রোটারি ক্লাবের সভাপতি, রিপসা টিমের সদস্য, রোটারিয়ান ও রোটার্যাক্ট সদস্যরা উপস্থিত ছিলেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews