1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর জেনারেল হাসপাতালের রোগীদের জন্য ৪০ লাখ টাকার চিকিৎসাসামগ্রী বিতরণ করলেন প্রতিমন্ত্রী অমিত

  • শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের জন্য প্রায় ৪০ লাখ টাকা মূল্যের চিকিৎসাসামগ্রী বিতরণ করা হয়েছে। আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা হিউম্যান আপিল ইউএসএ’র উদ্যোগে এসব সামগ্রী বিতরণ করেন বিদ্যুৎ,

জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।শুক্রবার (২৩ অক্টোবর) সকালে যশোর সার্কিট হাউসে আয়োজিত অনুষ্ঠানে হাসপাতালের রোগীদের চিকিৎসাসেবায় সহায়তার লক্ষ্যে এসব চিকিৎসাসামগ্রী বিতরণ করা হয়।

এ সময় প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে চিকিৎসাসামগ্রী সঠিকভাবে ও সম্পূর্ণ বিনামূল্যে পৌঁছে দেওয়ার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

তিনি বিশেষভাবে গুরুত্বারোপ করেন, বিতরণ করা সামগ্রী যেন হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা যথাযথভাবে পান এবং এসব সামগ্রী ব্যবহারের ক্ষেত্রে বিনামূল্যে সরবরাহের বিষয়টি নিশ্চিত করা হয়।

চিকিৎসাসামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।হিউম্যান আপিল ইউএসএ’র এ উদ্যোগের মাধ্যমে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের চিকিৎসাসামগ্রীর চাহিদা পূরণে সহায়তা করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

হাসপাতালের রোগীদের জন্য বরাদ্দ করা প্রায় ৪০ লাখ টাকার চিকিৎসাসামগ্রী যথাযথভাবে বিতরণ এবং প্রকৃত রোগীদের কাছে পৌঁছে দেওয়ার বিষয়টিই এ কর্মসূচিতে বিশেষ গুরুত্ব পেয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews