জমি বিক্রির ১০ লাখ টাকা জমির মালিককে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও না দিয়ে উল্টো হুমকী ধামকী দেওয়ার অভিযোগ পাওয়া গেছে প্রতারক মফিজুর রহমানের বিরুদ্ধে। এ ঘটনায় প্রতারণার শিকার নুরুল আমিন বাদি হয়ে যশোর কোতয়ালি থানায় অভিযোগ দিয়েছে।
অভিযোগে জানাগেছে,বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার বড় জামুয়া গ্রামের নুরুল আমিন প্রতারক মফিজুর রহমানের পাল্লায় পড়ে জমি কিনে নগদ ১০ লাখ টাকা হাতে পাচ্ছেনা।
যশোর মনিরামপ্রু উপজেলার হালসা গ্রামের আব্দুর রহিমের ছেলে মফিজুর রহমানের মাধ্যমে শহরের ৯১ নং বারান্দীপাড়া মৌজায় অবস্থিত ৩৭ শতক জমি নুরুল আমিন কেনার সিদ্ধান্ত গ্রহন করেন।
উক্ত জমির মধ্যে আব্দুল্লাহ গং এর ১৬.২৮ শতক এবং নান্নু মিয়ার ২০.৭২ শতক। উক্ত জমি কেনার জন্য বিগত ২০২৪ সালের ২৮ অক্টোবর প্রতারক মফিজুর রহমানের সাথে তার ম্যানেজার বাবলুর উপস্থিতিতে চুড়ান্ত আলোচনা হয়। জমির তৎকালীন বাজার মূল্য ৫০লাখ টাকা নির্ধারণ করা হয়।
প্রতারক মফিজুর রহমানের ম্যানেজার বাবলুর সামনে মফিজুর রহমানকে নুরুল আমিন নগদ ১লাখ টাকা জমি কেনা বাবদ দেন। এরপর ওই বছরের ২৯ অক্টোবর ২০.৭২শতক জমির মালিক নান্নু মিয়া এবং ১১ নভেম্বর জমির মালিক আব্দুল্লাহ গং এর নিকট হতে আরো ৬শতক জমি পাওয়ার করে দেয়।
যার মূল্য বাবদ পরের বছর ২০২৫ সালের ২৯ এপ্রিল পর্যন্ত বিভিন্ন সময় সর্বমোট ৪৩ লাখ টাকা বাবলুর উপস্থিতিতে তার মালিক প্রতারক মফিজুর রহমানকে প্রদান করেন। টাকা দেওয়ার হিসাব নিকাশ মফিজুর রহমানের ম্যানেজার বাবলুর ডাইরীতে লিপিবদ্ধ করে রাখে বলে নুরুল আমিন দাবি করেছেন।অভিযোগে আরো উল্লেখ করেন,
প্রতারক মফিজুর রহমান নুরুল আমিনের অজ্ঞাতসারে প্রতারণার আশ্রয় নিয়ে অবশিষ্ট ১০ শতক জমির মধ্যে ৪ শতক জমি ১২লাখ টাকায় বিক্রি করে উক্ত টাকা হতে জমির মুল মালিককে ৭লাখ টাকা দিয়ে রেজিষ্ট্রি করে নেয় এবং বাকী ৫ লাখ টাকা নুরুল আমিনকে কিছুদিন পরে দিবে বলে জানায়।
অপরদিকে, ৬,২৮ শতক জমি নুরুল আমিনের নামে পাওয়ার করার জন্য দলিল লেখক বাচ্চু এর কাছে ভূক্তভোগীর জাতীয় পরিচয়পত্র ও ছবি দিতে বললে ভূক্তভোগী
নুরুল আমিন যথা সময় দিলে প্রতারক মফিজুর রহমান ভূক্তভোগীকে জানায় পাওয়ারের মাধ্যমে পুনরায় পাওয়ার প্রদান করা সম্ভব নয় বিধায় উক্ত জমি অন্যত্র বিক্রি করে সেই টাকা ভূক্তভোগী নুরুল আমিনকে দিবে।
সেই মোতাবেক বিগত ১৫ দিন পুর্বে প্রতারক মফিজুর রহমান উক্ত ৬.২৮ শতক জমি ১৫লাখ টাকায় বিক্রি করে ভূক্তভোগীকে মাত্র ৫লাখ টাকা দেয় বাকী ১০লাখ টাকা পরবর্তীতে রেজিষ্ট্রি সম্পন্ন করে দিবে বলে প্রতিশ্রুতি দেন।
নুরুল আমিন প্রতারক মফিজুর রহমানের কাছে তার জমির পাওনা ১০লাখ টাকা ফেরত দেওয়ার জন্য বারবার তাগিদ দিলেও উক্ত প্রতারক দাবির কোন সদুত্তর না দিয়ে বিভিন্নভাবে তালবাহনা শুরু করে এবং উক্ত টাকা ফেরত দেননি।
নুরুল আমিন গত ৭ অক্টোবর সকাল ১১ টার সময় যশোর রেলষ্টেশন এলাকায় রাব্বির সাথে অবস্থানকালে মোবাইল ফোনের মাধ্যমে প্রতারক মফিজুর রহমানকে ফোন করে পাওনা টাকা ফেরত চাইলে সে নুরুল আমিনকে বলে টাকা ফেরত দিতে পারবেনা উল্টো হুমকী ধামকী দিতে থাকে। নুরুল আমিন আরো জানিয়েছেন,
মফিজুর রহমান একজন প্রতারক সে জমি কেনা বেচার অজুহাতে বিভিন্ন মানুষের কাছে প্রতারণা করে থাকে। নুরুল আমিন জমি বিক্রির পাওনা ১০লাখ টাকা ফেরত চেয়ে না পেয়ে উল্টো প্রতারকের হুমকী ধামকীর মুখে কোতয়ালি থানায় প্রতারকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।



Leave a Reply