যশোরে ৫০ পিস ইয়াবাসহ আইনজীবী সহকারী পরিচয়দানকারী মাসুদ রানা ও লাবনী নামে এক নারীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। মাসুদ রানা সদর উপজেলার কাশিমপুর গ্রামের সরদারপাড়ার মৃত আবুল কাসেমের ছেলে ও আটক লাবনী আক্তার ইয়াসমিন যশোর শহরের বেজপাড়া আজিমাবাদ কলোনীর সাদ্দাম হোসেন জিতুর স্ত্রী।
গত ২২ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় যশোর শহরের জজ কোর্ট মোড় থেকে তাদেরকে আটকের পর কোতোয়ালি থানায় মাদক আইনে মামলা দেওয়া হয়েছে।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই কামাল হোসেন জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে মাদকের কারবার করে আসছিলো বলে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন।
২২ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে আসামিরা শহরের বাদশা ফয়সাল ইন্সটিটিউটের পশ্চিমপাশে ইয়াবা বিক্রি করছে বলে তাদের কাছে গোপন সূত্রে খবর আসে।
উক্ত খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ওই দুইজনকে আটক করা হয়। পাশাপাশি তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে আটক মাসুদ রানার বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ রয়েছে ইতিপূর্বে।

Leave a Reply