1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৬ বাংলাদেশি

  • শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

যশোর অফিস :

ভারতে কারাভোগ শেষে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন ছয় বাংলাদেশি নাগরিক। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ তাঁদের বাংলাদেশে হস্তান্তর করে।

পুলিশ সূত্রে জানা যায়, পাসপোর্ট ছাড়া ভারতে অবস্থানকালে বিভিন্ন সময়ে ভারতীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হন তাঁরা। পরে ভারতের জম্মু-কাশ্মীরের কোট ভালওয়াল কারাগারে প্রায় তিন বছর পাঁচ মাস কারাভোগ করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তাঁরা রংপুর, সাতক্ষীরা ও সিলেট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। সেখানে তাঁরা শ্রমিকের কাজ করতেন।

প্রত্যাবাসন হওয়া ছয়জন হলেন সুনামগঞ্জের মোহাম্মদ আলী (২৬), জাহাঙ্গীর আলম (২১) ও আব্দুল করিম (২৫), কক্সবাজারের আব্দুল সবুর (৪০), গাজীপুরের সাব্বির ইসলাম (২৬) এবং বগুড়ার হাফিজুর (২৬)।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্নের জন্য তাঁদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে। পরবর্তী আইনগত কার্যক্রম শেষে তাঁদের যশোরের জাস্টিস অ্যান্ড কেয়ারের প্রতিনিধির কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews