বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নের তেঘরী পূর্বপাড়া জামে মসজিদ হতে ভিটাবল্যার কুস্তিগীর জয়নাল মোল্যার বাড়ী পর্যন্ত দেড় কিলোমিটার সংযোগ সড়কটি পাকা করনের সরকারি নিয়মনীতি উপেক্ষা করে নিম্নমানের ইট খোয়া ব্যবহার করছে বলে তীব্র প্রতিবাদ ও অভিযোগ করছে এলাকাবাসী।
এ ব্যাপারে সরোজমিনো দেখা গেছে সড়ক পাকা করনে সরকারি নিয়মনীতি না মেনে ঠিকাদার ইচ্ছামতো নিম্নমানের দুই নম্বর তিন নম্বর বাতিল ইট খোয়া ব্যবহার করে কাজ চালিয়ে যাচ্ছে।
স্থানীয় সচেতন মহল প্রতিবাদ করলেও তাদের তোয়াক্কা করছে না ঠিকাদারের লোকজন। ভিটাবল্যা গ্রামের মহিবুল ইসলাম, জয়নাল, ডাঃ শাহাদাৎ হোসেন বলেন,
ইট, খোয়া তিন নম্বর চার নম্বর ব্যবহার হচ্ছে। ঠিকাদারের লোকজনকে কিছু বল্লে পাত্তা দিচ্ছে না। এমনকি তাদের মন গড়া মতে কাজ চালিয়ে যাচ্ছে। জামদিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী এফ এম আসলাম হোসেন বলেন, সরকারি নিয়মনীতি বিধি মোতাবেক সড়ক পাকা করনের দাবি জানিয়েছেন ঠিকাদারকে।
এবং তিনি সরোজমিনে পরিদর্শনও করেছেন। এব্যাপারে সাব ঠিকাদার হারুনার রশিদ বিশ্বাস এর কাছে জানতে চাইলে তিনি বলেন, জনগন নানা অভিযোগ করবে তার ভিতর দিয়ে আমরা যতদুর সম্ভব ভালমানের ইট খোয়া ব্যবহার করার চেষ্টা করছি।
এবিষয়ে বাঘারপাড়া উপজেলা প্রকৌশলী জুলহাস উদ্দিন এর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, ঠিকাদারকে কাজ বন্ধ রাখতে বলা হয়েছে। ইট খোয়া ল্যাব টেস্টের জন্য পাঠানো হয়েছে।

Leave a Reply