1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে গত পাঁচ বছরে বিদেশ গেছে প্রশিক্ষণপ্রাপ্ত সাড়ে ৩৫ হাজার তরুণ

  • শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩
  • ৭৬ বার পড়া হয়েছে

যশোরে গত পাঁচ বছরে বিদেশ গেছে প্রশিক্ষণপ্রাপ্ত সাড়ে ৩৫ হাজার তরুণ

যশোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) থেকে প্রশিক্ষণ নিয়ে গত পাঁচ বছরে সাড়ে ৩৫ হাজার তরুণ বিদেশ পাড়ি জমিয়েছেন। যাদের মাধ্যমে দেশে আসছে বিপুল অংকের রেমিট্যান্স।

শনিবার দুপুরে টিটিসি যশোর কেন্দ্রে ‘গর্ভনেন্স ইন মাইগ্রেশন এ কালেক্টিভ রেসপনসিভিলিটি’ শীর্ষক সেমিনারে এতথ্য জানানো হয়। তথ্য উপস্থাপন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক শহীদুল আলম।

তিনি বলেন, সারা দেশ থেকে যে পরিমাণ জনশক্তি বিদেশ যায় এরমধ্যে যশোরের অবস্থান ২৭তম। গত পাঁচ বছরে এ জেলা থেকে ৩৫ হাজার ৬৫৬ জন প্রশিক্ষণ নিয়ে বিদেশ গেছেন। এরমধ্যে ২০১৮ সালে ৯ হাজার ৬১২ জন, ২০১৯ সালে পাঁচ হাজার ৭৯৯জন, ২০২০ সালে এক হাজার ৮০৫ জন, ২০২১ সালে পাঁচ হাজার ৪১ জন। সর্বশেষ ২০২২ সালে বিভিন্ন দেশে গেছেন ১৩ হাজার ৩৯৯ জন। এ সংখ্যা আরো বাড়াতে তিনি সেমিনারে অংশ নেওয়া বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের কারিগরি শিক্ষার উপর জোর দিতে আহ্বান জানান।

প্রধান অতিথি আরো বলেন, সরকার দক্ষ মানব সম্পদ গড়তে দৃঢ় প্রতিজ্ঞ। এজন্য সাধারণ শিক্ষার মতো কারিগরি শিক্ষার বিস্তার ঘটানো হচ্ছে। দেশের প্রত্যন্ত এলাকার বিদ্যালয়গুলো কারিগরি শাখার অনুমোদন দেয়া হচ্ছে। কারিগরি শাখায় শিক্ষার্থী বাড়াতে অভিভাবকদের সচেতন ও শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে শিক্ষকদের ভূমিকা রাখতে হবে।

সেমিনারে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার যশোরের উপপরিচালক হুসাইন শওকত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম গোলাম আযম ও টিটিসি যশোরের অধ্যক্ষ সাজ্জাদ হোসেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews