1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে পুলিশের ওপর হামলার ঘটনায় আরও ৭ জন আটক

  • বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোর শহরের চাঁচড়া রায়পাড়ায় চিহ্নিত মাদক কারবারি রহিম উদ্দিনকে আটক করতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনায় আরও সাতজনকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে রায়পাড়া এলাকা থেকে তাঁদের আটক করা হয়। এ নিয়ে এ ঘটনায় মোট আটজনকে আটক করা হলো।

আটক ব্যক্তিরা হলেন রায়পাড়ার রনির স্ত্রী পিংকি, কাইয়ুম শেখের স্ত্রী পারভীন ওরফে কুটি, কালু শেখ ও তাঁর স্ত্রী নুরজাহান, তুলাতলা এলাকার কামরুল ইসলাম বাবুর স্ত্রী রওশন আরা বেগম ও তাঁর মেয়ে নদী আক্তার শ্রাবন্তী এবং মৃত নান্নু ওরফে লালু শেখের দুই ছেলে রনি ও কালু।

তবে দেওয়া তথ্যে আটক ব্যক্তিদের নামের তালিকায় আটজনের উল্লেখ রয়েছে।এর আগে পুলিশ তুলাতলা এলাকার কামরুল ইসলাম বাবুর ছেলে রবিউল ইসলাম রনিকে আটক করে।

কোতোয়ালি মডেল থানার এসআই আলমগীর হোসেন জানান, গত শনিবার (১৭ অক্টোবর) দুপুরে চাঁচড়া রায়পাড়া জামতলা এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশকে দেখে রহিম উদ্দিন একটি পুঁটলি ফেলে পালিয়ে যান।

পরে ওই পুঁটলি থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। রহিমকে আটকের চেষ্টা করলে মাদক কারবারিরা পুলিশের কাজে বাধা দেন এবং সংঘবদ্ধ হয়ে হামলা চালান। এ সময় কনস্টেবল ইরফান আলীকে চড়, লাথি ও ঘুষি মেরে মাটিতে ফেলে দেওয়া হয়।

খবর পেয়ে এসআই জাবেদ আলী অতিরিক্ত পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পুলিশের গাড়িতে হামলার চেষ্টা করেন। এ ঘটনায় রবিউল ইসলাম রনিকে আটক করা হলেও অন্যরা পালিয়ে যান।

পরে এ ঘটনায় ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করে মামলা করে পুলিশ। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews