1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

সবার অধিকার সমান এবং পারস্পরিক সম্প্রীতি ও সহাবস্থানের মধ্য দিয়েই দেশকে এগিয়ে নিতে হবে, ধর্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ

  • মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

কেশবপুর (যশোর) প্রতিনিধি:

 বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ বলেছেন, আমাদের দেশে সংখ্যালঘু বলে কোনো শব্দ নেই, আমরা সবাই বাংলাদেশি।

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই এ দেশের নাগরিক। সবার অধিকার সমান এবং পারস্পরিক সম্প্রীতি ও সহাবস্থানের মধ্য দিয়েই দেশকে এগিয়ে নিতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও সম্প্রীতির মধ্য দিয়ে সবাইকে একসঙ্গে বসবাস করতে হবে।

কোনো মানুষ যেন ধর্মীয় পরিচয়ের কারণে বৈষম্য বা অবহেলার শিকার না হন, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এবং উৎসবকে আনন্দমুখর করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে যশোরের কেশবপুর উপজেলার ত্রিপল্লী সার্বজনীন মন্দির প্রাঙ্গণে শারদীয় দুর্গোৎসবের মহা নবমী উপলক্ষে আয়োজিত সনাতন ধর্মাবলম্বীদের সমাবেশ ও দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ত্রিপল্লী পূজা উদ্‌যাপন কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে।অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান তপন চন্দ্র মজুমদার। বিশেষ অতিথি ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রূপক সিংহ।

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপুর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন কেশবপুর উপজেলা পূজা উদ্‌যাপন ফ্রন্টের সদস্যসচিব উৎপল দে ও সুমন দাস।

এ সময় উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন, কেশবপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ হাফিজুর রহমান, উপজেলা বিএনপির সহসভাপতি মাসুদুর রহমান মাসুদ,

সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির সুমন, বিএনপি নেতা ও কমিশনার আফজাল হোসেন বাবু, উপজেলা পূজা উদ্‌যাপন ফ্রন্টের আহ্বায়ক বিশ্বজিৎ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক মোহন দেবনাথ, পৌর আহ্বায়ক মলয় বসু।

এ ছাড়া উপস্থিত ছিলেন কেশবপুর ত্রিপল্লী সার্বজনীন পূজা কমিটির সভাপতি অমল দাস ও সাধারণ সম্পাদক নিতাই দাস, মন্দির কমিটির সভাপতি রতন দাস ও সাধারণ সম্পাদক অজয় দাস,

বিএনপি নেতা ফারুক আহম্মেদ, শেখ আবু ইউনুস ও মনিরুল ইসলাম মনু, যুবদল নেতা আব্দুল গফুর এবং ছাত্রনেতা অহিদুর রহমান অন্তুসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে চারুপীঠ একাডেমির শিল্পীরা সাংস্কৃতিক পরিবেশনা করেন।

এর আগে ধর্ম মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ কেশবপুর শহরের হরিতলা সম্প্রীতি মন্দির পরিদর্শন করেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews