যশোরের ডিবি অভিযানে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক ১। ২১ জুলাই ডিবি যশোরের এসআই(নিঃ) শেখ আবু হাসান, এএসআই(নিঃ) মোঃ শফিউর রহমান, ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম কোতয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া যশোর জেলার কোতয়ালী থানাধীন কিসমত নওয়াপাড়া সাকিনস্থ হালিম সড়কে ধৃত আসামী রফিকুল ইসলাম(৬৫), পিতা-মৃত আবু বক্কর শেখ এর মালিকানাধীন রবিউল ষ্টোরের (দোকানের) সামনে হইতে আসামী
রফিকুল ইসলাম(৬৫), পিতা-মৃত আবু বক্কর শেখ, সাং-কিসমত নওয়াপাড়া, থানা-কোতয়ালী, জেলা-যশোর কে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন।
উদ্ধারকৃত আলামতের মূল্য অনুমান ১৫,০০০/-টাকা এ সংক্রান্তে এএসআই(নিঃ)/ মোঃ শফিউর রহমান বাদী হয়ে কোতয়ালী থানায় এজাহার দায়ের করেন।
Leave a Reply