1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে আন্ত,ক্যান্টনমেন্ট বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ প্রযুক্তিকে সহায়ক হিসেবে গ্রহণ করতে হবে

  • মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোর অনুষ্ঠিত আন্তঃক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ সংসদীয় বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে সাভার ক্যান্টনমেন্ট কলেজ। আজ সকালে যশোর ক্যান্টনমেন্ট কলেজে আয়োজিত সমাপনী প্রতিযোগিতা শেষ বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি যশোর ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো: হাফিজুর রহমান বলেন, প্রযুক্তির উপর নির্ভরশীলতা নয়, তাকে সহায়ক হিসেবে গ্রহণ করতে হবে।

সেই সাথে মৌলিক চিন্তাশক্তিকে জাগিয়ে তুলতে শিক্ষকদের ভূমিকা রাখতে হবে। নইলে প্রযুক্তি শিক্ষার্থীদের মৌলিক চিন্তাশক্তিকে দুর্বল করে দিতে পারে।

৫৫ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় আয়োজিত এ সংসদীয় বিতর্ক প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্তের ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ অংশগ্রহণ করে। বিতার্কিকদের যুক্তিনির্ভর বক্তব্য, তথ্য-উপাত্ত উপস্থাপন এবং তাৎক্ষণিক বুদ্ধিমত্তায় মুখরিত ছিল পুরো আয়োজন।

প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ চ্যাম্পিয়ন এবং জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রানার আপ হওয়ার গৌরব অর্জন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ী ও বিজিত দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন যশোর ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো: হাফিজুর রহমান।

অনুষ্ঠানে সেনা সদর ও যশোর অঞ্চলের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। বিচারকদের মূল্যবান পরামর্শ থেকে শিক্ষা নিয়ে শিক্ষার্থীরা ভবিষ্যতে আরও উজ্জ্বল ভূমিকা রাখবে বলে প্রত্যাশা আয়োজকদের।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews