1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর অভয়নগরে স্ত্রী-সন্তানের ভরণপোষণ না দেওয়ার অভিযোগ, স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও প্রাণনাশের হুমকি

  • মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোরের অভয়নগরে স্ত্রী ও সন্তানের ভরণপোষণ না দেওয়া, যৌতুক নয় বরং ঋণের কিস্তির টাকা নিয়ে চাপ সৃষ্টি, মারধর এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ছাড়া প্রথম স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে করে ওই স্ত্রীকে বাড়িতে তুলে নেওয়ার অভিযোগও করেছেন ভুক্তভোগী তাজমা বেগম (২৬)।

এ ঘটনায় স্বামী আব্দুল্লাহ ফকির, তাঁর ভাই ফয়সাল ও সতিন খাদিজা বেগমকে অভিযুক্ত করে অভয়নগর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তাজমা।

অভিযোগে তাজমা বেগম উল্লেখ করেন,প্রায় সাত বছর আগে আব্দুল্লাহ ফকিরের সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের তাসলিমা নামে ছয় বছরের একটি মেয়ে রয়েছে। অভিযোগ অনুযায়ী, তাঁর স্বামী নিয়মিত কাজকর্ম করেন না এবং বিভিন্ন সময় তাঁর কাছে টাকা দাবি করেন।

টাকা দিতে না পারলে তাঁকে নির্যাতন করা হয়। স্বামী তাঁর মাধ্যমে ঋণ তুলে কিস্তির টাকা পরিশোধ না করেও টালবাহানা করেন। পাশাপাশি স্ত্রী ও সন্তানের ভরণপোষণও ঠিকমতো দেন না।

তাজমার অভিযোগ, প্রায় দুই বছর আগে আব্দুল্লাহ ফকির খাদিজা বেগমকে বিয়ে করেন। দেড় মাস আগে তাঁকে বাড়িতে তুলে নিলেও বিষয়টি তাজমাকে জানানো হয়নি।

পরে বিষয়টি জানতে পেরে গত ১৬ আগস্ট সন্ধ্যা সাতটার দিকে অভয়নগরের হিদিয়া গ্রামে স্বামীর বাড়িতে যান তিনি। সেখানে খাদিজাকে দেখতে পেয়ে এ বিষয়ে স্বামীকে জিজ্ঞাসা করলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে স্বামী, তাঁর ভাই ও সতিন মিলে তাঁকে মারধর করেন। পরে স্বামী তাঁকে টেনেহিঁচড়ে ঘর থেকে বের করে দেন বলেও অভিযোগ করেন তাজমা।

অভিযোগে আরও বলা হয়, গত ৩০ সেপ্টেম্বর সকালে আব্দুল্লাহ তাঁকে চলে যেতে বলেন এবং ঋণের কিস্তি পরিশোধ ও খাদিজাকে তালাক দিয়ে পরে তাঁকে ফিরিয়ে নেওয়ার আশ্বাস দেন।

তবে এরপর থেকে স্বামী তাঁর ও মেয়ের কোনো খোঁজখবর নেননি। আবার স্বামীর বাড়িতে গেলে তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি।

এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের জানান, বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews