শারদীয় দুর্গোৎসব উপলক্ষে যশোরের কেশবপুর উপজেলার ৫, ৬ ও ১০ নম্বর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপি ও মহিলা দলের নেতৃবৃন্দ।
সোমবার দুপুর থেকে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন কেশবপুর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি রেহেনা আজাদ।
এ সময় তিনি পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক জাকিয়া আলী, উপজেলা মহিলা দলের নেত্রী নাজমুল নাহার
ও ইয়াসমিন বেগমসহ সংশ্লিষ্ট ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।



Leave a Reply