1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর সীমান্তে ৫ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক

  • রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোর সীমান্তে অভিযান চালিয়ে পাঁচ লাখ টাকার বেশি মূল্যের ভারতীয় শাড়ি, কম্বল, খাদ্যপণ্য, চকলেট ও প্রসাধনসামগ্রী আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১৮ অক্টোবর) বেনাপোল বিওপি ও বেনাপোল আইসিপির টহলদল এসব মালামাল আটক করে।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৫২টি ভারতীয় শাড়ি, চারটি কম্বল, এক কেজি জিরা, চার প্যাকেট ফুসকা, এক কেজি কিসমিস, ২৪০টি চকলেট ও ১ হাজার ১৮০টি প্রসাধনসামগ্রী আটক করা হয়। জব্দ করা এসব মালামালের আনুমানিক মূল্য ৫ লাখ ৪৫০ টাকা।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচার চক্রের সদস্যদের আটকে সীমান্ত এলাকায় বিশেষ পরিকল্পনার আওতায় গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হচ্ছে।তিনি আরও জানান, সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews