1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে উত্তরা হাসপাতালে প্রসূতির মৃত্যু, অপচিকিৎসার অভিযোগ স্বজনদের

  • রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোর শহরের জেল রোডে অবস্থিত উত্তরা প্রাইভেট হাসপাতালে সিজারিয়ান অপারেশনের পর উর্মি খাতুন নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলা ও অপচিকিৎসার অভিযোগ তুলেছেন নিহতের স্বজনেরা।

তাঁদের দাবি, অপারেশনের পর রোগীর জ্ঞান ফেরেনি এবং অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে তাঁকে খুলনায় রেফার করা হলে সেখানে নেওয়ার পর স্বজনেরা জানতে পারেন, এর আগেই তাঁর মৃত্যু হয়েছে।

নিহত উর্মি খাতুন যশোরের বাঘারপাড়া উপজেলার নারকেলবাড়িয়া ইউনিয়নের উত্তর শ্রীরামপুর গ্রামের আব্দুল আলিমের স্ত্রী।স্বজনদের সূত্রে জানা যায়,শনিবার সকালে সিজারিয়ান অপারেশনের জন্য উর্মি খাতুনকে যশোর শহরের জেল রোডে অবস্থিত উত্তরা প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির প্রায় ৩০ মিনিট পর চিকিৎসক ফারহা দিবা তাঁর সিজারিয়ান অপারেশন করেন।

এ সময় তিনি একটি পুত্রসন্তানের জন্ম দেন। তবে অপারেশনের পর থেকে তাঁর আর জ্ঞান ফেরেনি বলে দাবি স্বজনদের। একপর্যায়ে অপারেশনের ক্ষতস্থান থেকে অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। পরে একই দিন সন্ধ্যায় হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে খুলনায় রেফার করে।

নিহতের স্বজনদের অভিযোগ,খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছানোর পর তাঁরা জানতে পারেন,রোগীর আনুমানিক আড়াই থেকে তিন ঘণ্টা আগেই মৃত্যু হয়েছে।

রোগীর অবস্থা সংকটাপন্ন হওয়ার পরও যথাযথ চিকিৎসা দেওয়া হয়েছিল কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। পাশাপাশি উত্তরা প্রাইভেট হাসপাতালেই তাঁর মৃত্যু হয়ে থাকলে কেন তাঁকে খুলনায় পাঠানো হলো,সে বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন স্বজনেরা।

নিহতের ভাসুর তুহিন হোসেন অভিযোগ করে বলেন, হাসপাতালে ভর্তির সময় তাঁর ভাবি সুস্থ ছিলেন। কিন্তু সিজারিয়ান অপারেশনের পর থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে।

চিকিৎসায় অবহেলার কারণে তাঁর মৃত্যু হয়েছে বলে তাঁরা মনে করেন। এ ঘটনায় মামলা করার কথাও জানিয়েছেন তিনি।এ বিষয়ে বক্তব্য জানতে সংশ্লিষ্ট চিকিৎসক ফারহা দিবাকে ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews