এসো মাদককে না বলি; সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদামুক্ত বাংলাদেশ গড়ি এই স্লোগানকে সামনে রেখে ঝিকরগাছায় এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ‘ঐতিহাসিক যুব ম্যারাথন-২০২৬
১৭ অক্টোবর শনিবার সকাল ৬:৩০ মিনিটে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়া বিভাগ ঝিকরগাছা উপজেলা শাখার আয়োজনে যুব জামায়াতের আমির এডভোকেট আবিদুর রহমানের সভাপতিত্বে উপজেলার ঐতিহ্যবাহী বি.এম.হাই স্কুল মাঠে এ ঐতিহাসিক যুব ম্যারাথন অনুষ্ঠিত হয়। যশোর বেনাপোল মহাসড়ক প্রদক্ষিণ শেষে ঐতিহাসিক যুব ম্যারাথন বি এম হাই স্কুল প্রাঙ্গণে এসে সমবেত হয়।
ম্যারাথন পূর্ব বিএম হাই স্কুল প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন,ঝিকরগাছা- চৌগাছা আসনের জাতীয় সংসদ সদস্য ডা: মসলেহ উদ্দিন ফরিদ।অনুষ্ঠানের প্রধান অতিথি যুবসমাজকে মাদক, সন্ত্রাস,
দুর্নীতি ও চাঁদাবাজি থেকে দূরে থেকে নৈতিকতা, শৃঙ্খলা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। পাশাপাশি একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও মানবিক বাংলাদেশ গঠনে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদীন ও উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল আলিম।
উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের নায়েবে আমির সহকারি অধ্যাপক হারুন অর রশিদ,সহকারি সেক্রেটারি শেখ আব্দুর রকিম, পৌরা আমির আব্দুল হামিদ,উপজেলা জমায়েতের দপ্তর সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম,
উপজেলা শ্রমিক বিভাগের সভাপতি মাওলানা দীন ইসলাম, জেলা শিবিরের সেক্রেটারি আ.জ.ম ওবায়দুল্লাহ,সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। ম্যারাথনে স্থানীয় বিপুল সংখ্যক দলীয় যুব ও তরুণ উৎসাহ-উদ্দীপনার সাথে অংশগ্রহণ করেন। সকাল থেকেই বি.এম. স্কুলের মাঠে হাজারো নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
আয়োজক কমিটির সভাপতি জানান,তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে এবং একটি সুস্থ, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে যুবসমাজকে উদ্বুদ্ধ করাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানের বক্তারা বলেন মাদক ও চাঁদা মুক্ত সুন্দর সমাজ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এ ধরনের আয়োজন তরুণের সঠিক পথে পরিচালিত করতে এবং তাদের মাঝে ঐক্য ও সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
আয়োজকরা যুবসমাজকে মাদক মুক্ত, শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

Leave a Reply