যশোর অভয়নগরে আবু কাজেম ফাউন্ডেশন এর পক্ষ থেকে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার (১৪জানুয়ারী) সকালে নওয়াপাড়া পাইলট বালিকা বিদ্যালয় মাঠে কম্বল বিতরণ অনুষ্ঠানে
আবু কাজেম ফাউন্ডেশন এর চেয়ারম্যান ও যশোর জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য ইঞ্জিনিয়ার আরশাদ পারভেজ’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য শেষে কম্বল বিতরণ করেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এনামুল হক বাবুল।
এসময় প্রধান বক্তা ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার অলিয়ার রহমান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম সরদার সহ স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, পৌর সভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলার আলহাজ্ব জাহাঙ্গীর হোসেন বিশ্বাস।

Leave a Reply