1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর বাঘারপাড়ায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, সংবাদ সম্মেলন সম্মেলনে তদন্তের দাবি

  • বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

শহিদ জয়, যশোর অফিস  :

যশোরের বাঘারপাড়া উপজেলার ৬ নম্বর দোহাকুলা ইউনিয়নে সার ডিলার নিয়োগে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিকে নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে।

এ নিয়োগের প্রতিবাদ জানিয়ে তদন্তের মাধ্যমে নিয়োগ পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন বিএনপি নেতা ও সার ব্যবসায়ী মো. আব্দুস সাত্তার।বৃহস্পতিবার (১৫ অক্টোবর) প্রেসক্লাব যশোরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে আব্দুস সাত্তার জানান, তিনি খলশী বাজারের মেসার্স ইরা ট্রেডার্সের স্বত্বাধিকারী এবং ১৯৯৮ সাল থেকে সার ও কীটনাশকের ব্যবসার সঙ্গে জড়িত। সরকারি বিজ্ঞপ্তির পর সার ডিলার নিয়োগের জন্য তিনি যশোরের জেলা প্রশাসকের কাছে আবেদন করেন।

তাঁর আবেদনের নম্বর বাঘারপাড়া-৫৯। তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত এবং বর্তমানে ৬ নম্বর খলশী ওয়ার্ড বিএনপির সভাপতির দায়িত্বে রয়েছেন বলে জানান।

আব্দুস সাত্তারের অভিযোগ,রাজনৈতিক পরিচয়ের কারণে আওয়ামী লীগ সরকারের আমলে তিনি সার ব্যবসার লাইসেন্স পাননি। বর্তমানে ডিলার নিয়োগে তাঁর পরিবর্তে আব্দুর রশিদকে নির্বাচিত করা হয়েছে,

যিনি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রণজিৎ রায়ের গাড়িচালক মিজানুর রহমান মিজানের ভাই বলে দাবি করেন তিনি। তাঁর অভিযোগ, আব্দুর রশিদ দীর্ঘদিন ধরে জিএম ট্রেডার্সের নামে সার ব্যবসা পরিচালনা করছেন।

তিনি আরও বলেন, এ নিয়োগের কারণে তাঁর জীবিকা সংকটে পড়েছে। বিষয়টি জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের জানিয়েও প্রতিকার পাননি।

তাই নিয়োগপ্রক্রিয়া তদন্ত করে যোগ্যতার ভিত্তিতে ডিলার নিয়োগের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

সংবাদ সম্মেলনে ওয়ার্ড বিএনপির সেক্রেটারি ইমান আলী ফারাজি, ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ মিলন হোসেন ও বিএনপির সদস্য নূর জালাল আজাদ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। আব্দুস সাত্তার, বিদ্যুৎ,

জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ সংশ্লিষ্ট নেতাদের দৃষ্টি আকর্ষণ করেন।

সংবাদ সম্মেলনে ওয়ার্ড বিএনপির সেক্রেটারি মো. ইমান আলী ফারাজি ওয়ার্ড যুবদলের সভাপতি মো. মিলন হোসেন এবং বিএনপি সদস্য নুর জালাল আজাদী উপস্থিত ছিলেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews