1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরের অভয়নগরে বাড়ি লক্ষ্য করে গুলি, দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

  • বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোরের অভয়নগরে এক বৃদ্ধের বাড়িতে আগ্নেয়াস্ত্র নিয়ে প্রবেশ করে তাঁর ছেলেকে হত্যার উদ্দেশ্যে দরজা-জানালা লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ উঠেছে বুলেট নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ সময় অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জন তাঁর সঙ্গে ছিলেন বলে জানা গেছে। এর আগে ওই পরিবারের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল বলেও অভিযোগ রয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার রানাগাতি গ্রামে ওহাব আলী শেখের (৮০) বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা বলেছেন,বুলেট (৩৫) ও তাঁর সঙ্গে থাকা অন্য ব্যক্তিরা আগ্নেয়াস্ত্র নিয়ে ওহাব আলী শেখের বাড়ির উঠানে গিয়ে তাঁর ছেলে কেরামত শেখকে ডাকাডাকি করেন। পরিবারের সদস্যরা প্রাণভয়ে দরজা না খুললে তাঁরা ঘরের দরজা-জানালা লক্ষ্য করে গুলি ছোড়েন।

এ সময় কেরামত শেখসহ পরিবারের সদস্যরা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে আসেন। পরে হামলাকারীরা হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, গত ২৭ সেপ্টেম্বর বিকেল পাঁচটার দিকে বুলেট তাঁর ব্যবহৃত মোবাইল ফোন থেকে কেরামত শেখকে ফোন করে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন।এ ঘটনায় অভয়নগর থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews