যশোর কোতয়ালী মডেল থানায় ইজিবাইক উদ্ধার।মোছাঃ জেসমিন বেগম (৩২), স্বামী-আজিজুল হক, সাং-পশ্চিম বারান্দীপাড়া, যশোর সদর, ২১ তারিখ রাত অনুমান ০৮ টায় সময় তার একটি ইজিবাইক,হারিয়ে যার রেজিঃ নং-১৬৬১, ইজিবাইকটি তার নিয়োজিত ড্রাইভার মোঃ রানা (৪০), পিতা-আইজুল সরদার, সাং-বারান্দীপাড়া, কদমতলা, যশোর ইজিবাইক’টি যশোর কোতয়ালী মডেল থানাধীন কদমতলা রোডস্থ রাঙ্গামাটি গ্যারেজ ও সানি অফিসের পাশে রেখে নিজ প্রয়োজনে অন্যত্র যায়। পরবর্তীতে ফিরে এসে তিনি দেখতে পান যে, উক্ত জায়গায় তার ইজিবাইক’টি নাই।
প্রাপ্ত সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক (তদন্ত) সাহেবের পরিচালনায় সঙ্গীয় এসআই(নিঃ) খান মাইদুল ইসলাম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ একটি টিম যশোর কোতয়ালী মডেল থানাধীন ৮নং দেয়াড়া মডেল ইউনিয়ন এর হালসা নামক গ্রামের ফাঁকা রাস্তার উপর হতে উক্ত হারানো ইজিবাইক’টি উদ্ধার করেন এবং পরবর্তীতে ইজিবাইক এর মালিকের নিকট উক্ত ইজিবাইক হস্তান্তর করা হয়।
আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যহত আছে।
Leave a Reply