শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোরের কেশবপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সনাতন ধর্মাবলম্বী অসহায় ও দরিদ্র শতাধিক মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) বিকেলে কেশবপুর পৌর শহরের হাসপাতাল মোড় সংলগ্ন নিজ বাড়িতে এসব উপহার সামগ্রী বিতরণ করেন পৌর বিএনপির নেতা ও সাবেক কাউন্সিলর সোহেল হাসান আইদ।
বিতরণ করা উপহার সামগ্রীর মধ্যে ছিল আটা, চিনি, ডাল, তেল ও লবণ। দুর্গাপূজার আনন্দ অসহায় মানুষের সঙ্গে ভাগাভাগি করে নিতে এবং তাঁদের মুখে হাসি ফোটাতে এ উদ্যোগ নেওয়া হয়। এ সময় তাঁর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
উপহার সামগ্রী পেয়ে উপকারভোগীরা আনন্দ ও সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে এ মহতী উদ্যোগের জন্য তাঁরা সোহেল হাসান আইদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং তাঁর মঙ্গল ও কল্যাণ কামনা করেন।

Leave a Reply