1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বাঘারপাড়ায় পরিকল্পিত সন্ত্রাস ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

  • মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ড ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের বাঘারপাড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৫টায় উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

ইঞ্জিনিয়ার টিএস আইয়ুবের দিকনির্দেশনায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিল্লাল মোড়লের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

বিকেল ৫টায় বাঘারপাড়ায় বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তায় এসে শেষ হয়।

পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন বাঘারপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান মিন্টু, উপজেলা বিএনপির সম্মানিত সদস্য গোলাম মোস্তফা শিকদার, উপজেলা বিএনপির সহসভাপতি আনিসুর রহমান, যুগ্ম সম্পাদক নাজমুল আল মামুন শের আলী,

উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক এম এ মানিক, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক সেলিম রেজা, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সৌখিন আহমেদ এবং ছাত্রদলের সদস্যসচিব পারভেজ হোসেন। বিএনপি নেতা তাসকিন আহম্মেদ,আবু তালেব প্রমুখ।

কর্মসূচিটি পরিচালনা করেন পৌর যুবদলের আহ্বায়ক হিরু আহম্মেদ ও সদস্যসচিব বাবুল হোসেন।এ সময় বক্তারা পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ড ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ জানান।

তারা দেশের স্থিতিশীলতা রক্ষা এবং যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। সমাবেশে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews